https://www.prothomalony.com/
9859
north-america
নিউইয়র্ক স্টেট জুড়ে ঈদের ছুটি, ইসরাইলের গণহত্যায় ফান্ড বন্ধ করা সহ নানা দাবিতে আলবানিতে ১০ম বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি ডে পালন করা হয়েছে। ২১ মে মঙ্গলবার নিউইয়র্কের রাজধানী আলবেনীতে বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ), নিউইয়র্ক মুসলিম একশন নেটওয়ার্ক(এনওয়াইম্যান) এবং দি কাউন্সিল অন আমেরিকান রিলেসন্স (কেয়ার এনওয়াই) এর যৌথ উদ্যোগে দাবী দাওয়া নিয়ে দিবসটি পালিত হয়। নিউইয়র্ক স্টেটে বসবাসরত দেড় মিলিয়ন মুসলিম এবং অন্যান্য মাইনরিটি জনসমাজের পক্ষে ১০তম লেজিসলেটিভ ডে ২০২৪ উদযাপন হল নিউইয়র্কের রাজধানী আলবেনীতে।
প্রতি বছরের মত এবারেও নিউইয়র্ক স্টেটে বসবাসরত দেড় মিলিয়ন মুসলমানের পক্ষে নানাবিধ দাবী দাওয়া এবং সুনির্দিষ্ট কিছু বিল নিয়ে নিউইয়র্ক স্টেট ক্যাপিটাল আলবেনীর উদ্যেশ্যে জ্যাকসন হাইটস, জ্যামাইকা এবং ব্রুকস থেকে প্রায় দেড় শতাধিক কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজিবী, স্কুল কলেজ স্টুডেন্টদের নিয়ে বাস যোগে এবং ব্যাক্তিগত গাড়ি বহরে লোকজন যোগদান করেন।
বাগ, এনওয়াইম্যান, এবং কেয়ার এনওয়াইএর দ্বায়িত্বরত নেতৃবৃন্দ সকালের নাস্তা পরিবেশনের পরে উপস্হিত সকলের উদযেশ্যে লবি ডে' র করনীয় নিয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য দিয়ে সবাইকে যার যার আইডি এবং ব্যাচ বুঝিয়ে দেন। ২০ জন টিম লিডার দিয়ে ২০টি গ্রুপ করে এবং প্রতিটি গ্রুপে তিনজন কিংবা চারজন সদস্য দিয়ে প্রত্যেক টিম লিডারকে বিলের কপি , লবি ডে উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন এবং পূর্ব নির্ধারিত লেজিসলেটিভদের সংগে নির্ধারিত স্কেজুয়ালের কপি বুঝিয়ে দেয়া হয়। ২০ টি টিমের সমন্বয়করে দ্বায়িত্বে ছিলেন বাগ'র কোষাধ্যক্ষ ইন্জিনিয়ার রহীম এবং ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ পিএসসি(অবঃ) এবং আলী নূর। সকাল সারে দশটার দিকে স্টেট ক্যাপিটালে বাস পৌঁছালে লবি ডে স্পন্সর করা সিনেটর রবার্ট জ্যাকসন, সিনেটর জেসিকা স্কারসিলা স্পান্টন এবং সিনেটর জেসিকা রামোসের অফিস প্রতিনিধি এবং এসেম্বলী মেম্বার জোহরান মামদানী,ও এসেম্বলী মেম্বার চার্লস ডি ফল সবাইকে অভিবাদন জানান। সিকিউরিটি সম্পন্ন করে লেজিসলেটিভ বিল্ডিংএর পূর্ববরাদ্ধকৃত রুম ২১১ এবং ২১১তে তাদের নিয়ে যাওয়া হয়। ২০জন টিম লিডার তাদের দলভুক্ত সদস্যদের নিয়ে ইলেকটেড অফিসিয়াল লেজিসলেটিভদের সংগে মিটিংএর উদ্দ্যেশ্যে বেরইয়ে পড়েন।
বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপের প্রসিডেন্ট জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক শাহানা মাসুম বোর্ড অফ ডিরেক্টর আশিক মাহমুদ, এনওয়াইম্যান প্রেসিডেন্ট মীর মাসুম আলী, ভাইস প্রেসিডেন্ট ডক্টর আব্দুস সালাম মুসা এবং কেয়ার এনওয়াইএর এক্সিকিউটিভ ডিরেক্টর আফাফ নাসের এটর্নি জেনারেল লাটিসা এনন জেমস অফিস, এসেম্বলী মেজরিটি লিডার ক্রিস্টাল পিপলস স্টোকস্ , সিনেট মেজরিটি এনিড্রুয়া স্টুয়ার্ট কাউজিন, এবং গভর্নর অফিস মিটিং সম্পন্ন করেন। শুরুতেই বাগ"র প্রেসিডেন্ট জয়নাল আবেদীন নিজের পরিচয় দিয়ে অন্যান্য দলনেতাদের লেজিসলেটিভদের সংগে পরিচয় করিয়ে দেন। নিউইয়র্ক স্টেটে বসবাসরত দেড় মিলিয়ন মুসলমানের জন্য মুসলমানের ধর্মীয় হলিডে পুরো নিউ ইয়র্ক স্টেটে বাস্তবায়নের প্রস্তাব করা হয়। ঈদ উল-ফিতর এবং ঈদ উল-আযহা সরকারি ছুটি হিসেবে প্রতিষ্ঠা করা, আইন অনুযায়ী নিউ ইয়র্ক স্টেটের নির্দিষ্ট সরকারি স্কুলগুলিতে হালাল এবং কোশার খাদ্যের বিকল্প দেওয়ার দাবী জানিয়ে বিলের কপি তুলে আইন প্রণেতাদের হাতে তুলে দেয়া হয়। এ সময় দেয়া বক্তৃতায় বলা হয়, গত তিরিশ বছরের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে তিরিশ বছরে তিরিশ দিন ঈদ হলিডে পড়েছে। যেহেতু ঈদ নির্ধারিত হয় লুনার ক্যালেন্ডারের মাধ্যমে তাই দেখা যায় অন্যান্য হলিডে'র সাথে কখনও মিলে যায়। হালাল ফুড প্রসংগে বলা হয়, আপাত দৃষ্টিতে মনে হয় হালাল ফুড একটু দামী কিন্ত সাধারন ফুড পরিবেশন করলে ৮০ শতাংশ ফুড কনজিউম হয়না। মাত্র ২০ শতাংশ ফুড কনজিউম হয়। বাকী ফুড গার্বেজ করতে হয়। জরীপে দেখা গেছে, হালাল ফুড পরিবেশন করলে ১০০ শতাংশ ফুড কনজিউম হতে পারে। কেয়ার এনওয়াই এর এক্সিকিউটিভ ডিরেক্টর আফিফা নাসের বলেন, গাজা কিংবা প্যালেস্টাইনের পক্ষে আন্দোলনকৃত নিরীহ ও সাধারন ছাত্রদের উপর নিউইয়র্ক সিটি পুলিশের বর্ররোচিত হামলার বিষয় তুলে ধরে এ নিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের দাবী জানান।
এনওয়াই ম্যান সভাপতি মীর মাসুম আলী বলেন ১.৫ মিলিয়ন মুসলমানের জন্য নিউ ইয়র্ক মুসলিম আমেরিকান উপদেষ্টা পরিষদ প্রতিষ্ঠা করাসহ মুসলিম কমিউনিটির বিরুদ্ধে আর্থিক বৈষম্য মোকাবেলা বন্ধ করতে সংগঠনগুলো সুদমুক্ত বিনিয়োগ বন্ড তৈরিরও প্রস্তাব করেন। তিনি বলেন, যারা সুদ ভিত্তিক বিনিয়োগে অংশগ্রহণ করতে চায় না এমন কমিউনিটিগুলোর জন্য স্টেটকে সমান আর্থিক সুযোগ দিতে হবে। মুসলিম নাম দেখে কোনো কারন না দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে তাদের একাউন্ট বন্ধ করে দেয়ার বিষয়ে অবহিত করে আইন প্রণেতাদের হাতে বিলের কপি তুলে দেন। সবগুলো মিটিং সমন্বয় করেন বাগ'র সাধারন সম্পাদক শাহানা মাসুম।
এডভোকেসি ডে'র আয়োজকরা মিলিয়ন ডলার সিঁড়িতে প্রেস কনফারেন্স করেন। এতে বক্তব্য রাখেন জয়নাল আবেদিন, ড. আবদুস সালাম মুসা, অ্যাসেম্বলিমেম্বার জোহরান কে. মামদানি, মির মাসুম আলী, সিনেটর কেভিন পার্কার, সিনেটর রবার্ট জ্যাকসন এবং আফাফ নাশের। তারা বাংলাদেশী কমিউনিটিকে আগামীতে তাদের সাথে আলবেনিতে যোগ দানের এবং সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলার জন্য কাজ করার আহবান জানান
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন