https://www.prothomalony.com/

9800

north-america

উত্তর আমেরিকা

হুট করেই যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা করলেন ঋষি সুনাক

প্রকাশ: ২৩ মে ২০২৪ ১০:০৬

হুট করেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগামী ৪ঠা জুলাই দেশটির নতুন সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২২ মে বুধবার সংবাদমাধ্যম এএফপি'র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক এ বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। 

স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা আসে। এ সময় সুনাক জানান, তিনি রাজ্যের প্রধান রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে কথা বলেছেন। রাজাকে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ করেছেন।সুনাক বলেছেন, রাজা এই অনুরোধটি মঞ্জুর করেছেন। আগামী ৪ জুলাই একটি সাধারণ নির্বাচন হবে। এখন ব্রিটেনের ভবিষ্যত বেছে নেওয়ার সময়।সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। এছাড়া ভোটারদের আশ্বস্ত করেন তাকে যদি ভোট দিয়ে প্রধামন্ত্রী বানানো হয় তাহলে তিনি ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন। গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন তলানিতে রয়েছে। ধারণা করা হচ্ছে, ৪ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে ব্রিটেনে ফের আসতে যাচ্ছে লেবার পার্টির শাসন। 

এদিকে নতুন নির্বাচনের মাধ্যমে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে লেবার পার্টির নেতা কেইর স্টারমারের। দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টারমার এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন ‘এ মুহূর্তটির জন্যই দেশ অপেক্ষা করছে’।

নতুন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়ার পর শুক্রবারই স্থগিত হবে পার্লামেন্ট। এর আগে বৃহস্পতিবার এর কার্যক্রম বন্ধ হবে। তারপর পাঁচ সপ্তাহের নির্বাচনি প্রচারণা শুরু হবে।

এর মানে হলো গুরুত্বপূর্ণ কোনো আইন থাকলে তা পাশের জন্য মাত্র দুদিন সময় আছে। ফলে সরকারের কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়তো পড়েই থাকবে।

 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন