https://www.prothomalony.com/
9792
entertainment
মেমোরিয়াল ডে লং উইকএন্ডে বৈশাখী ক্রুজের আয়োজন করা হয়েছে। চমৎকার এ আয়োজনের উদ্যোক্তারা আমন্ত্রণ জানিয়ে বলেছেন," ইস্ট এবং হাডসন রিভার এর মনোরম পরিবেশে উদযাপিত হচ্ছে বৈশাখীর সাজে White & RED বৈশাখী রিভার ক্রুজ ডিনার এন্ড লাইভ মিউজিক। আপনার পরিবারের জন্মদিন উদযাপন, বিবাহ বার্ষিকী অথবা আনন্দ ভ্রমণের জন্য ক্রুজে আমাদের সাথে যোগ দিন। নিউইয়র্কের বিলাসবহুল স্কাই লাইন প্রিন্সেস সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়ার্ল্ড ফেয়ার মারিনা থেকে যাত্রা শুরু করে ইস্ট ও হার্ডসন রিভার হয়ে ডাউনটাউন ম্যানহাটন, ব্রুকলিন ব্রিজ, গভর্নর আইল্যান্ড এবং স্ট্যাচু অফ লিবার্টির দৃশ্য উপভোগ করুন। মনোরম দৃশ্য উপভোগের পাশাপাশি ডিনারে নিরামিষ এবং নন-ভেজিটেরিয়ান খাবারের দেশি ডিনার বুফে রয়েছে। ডিনারের পর রয়েছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কণা এবং প্রেমা রহমান। এছাড়াও সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, আফতাব জনি. মিতু মাহমুদ, কামরুল ইসলাম এবং অনিক রাজ। সবশেষে রয়েছে আকর্ষণীয় রাফেল ড্রো। এতে পুরস্কার রয়েছে গোল্ড এর সেট, সোনার চেইন, ডায়মন্ডের রিং, শাড়ি, অ্যাপল ওয়াচ এবং ল্যাপটপ। রাত সাড়ে দশটায় ভ্রমণ শেষে স্কাই লাইন প্রিন্সেস ওয়ার্ল্ড ফেয়ার মারিনা ফিরে আসবে। "
বৈশাখী রিভার ক্রুজ এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল খালেক , আনোয়ারুল আলম ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক, এবং সদস্য সচিব রেদওয়ানা সেতু এভাবেই আমন্ত্রণ জানিয়েছেন l অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোমকেয়ার, পাওয়ার্ড বাই রিভারটেল এবং গ্রান্ড স্পন্সর নুরুল আজিম।
বিস্তারিত তথ্য এবং টিকিটের জন্য 646 546 6038 ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিনোদন থেকে আরো পড়ুন