https://www.prothomalony.com/

9718

entertainment

বিনোদন

নতুন থিয়েটার কিউ গার্ডেন সিনেমায় 'দেয়ালের দেশ'

প্রকাশ: ১৭ মে ২০২৪ ১৬:২৩

২০১৭ সাল থেকে নিউইয়র্কের কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন বাংলাদেশী দর্শকদের নতুন নতুন বাংলা ছবি দর্শনের প্রধান থিয়েটার ছিল –  জ্যামাইকা এভিনিউ তে অবস্থিত জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা । এখানে সর্বমোট ৫০ টিরও বেশী চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে বায়োস্কোপ ফিল্মস এবং স্বপ্ন  স্কেয়ারক্রো’র ব্যানারে। 

বায়োস্কোপ ফিল্মস সর্ব প্রথম এই থিয়েটারে জনপ্রিয় কথা সাহিত্যিক শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ এর রচিত উপন্যাস অবলম্বনে চিত্রায়িত এবং জয়া আহসান অভিনীত “ দেবী “ ছবিটির সপ্তাহ ব্যাপী প্রদর্শনের আয়োজোন করে । “দেবী” এই প্রেক্ষাগৃহে টানা ৫ সপ্তাহ ৮৯ টি শো করে রেকর্ড স্থাপন করে। এর পর প্রায় প্রতি মাসে এখানে বাংলা ছবি’র আয়োজন বসতো । একে একে হাওয়া , পরাণ , সুরঙ্গ, প্রিয়তমা এবং দামাল ছবি গুলোর এখানে ব্যাপক দর্শক নন্দিত সমাদৃত হয়,ঔ বেশ ব্যবসায়িক সাফল্য লাভ করে । এই জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা’র লবিতে পা রেখেছেন  এবং ছবি’র প্রিমিয়ার এ অংশ নিয়েছেন  মেগাস্টার  সাকিব খান ( গলুই ) , জয়া আহসান ( দেবী ) , আরিফিন শুভ ( শাপ্লুডু ) এবং অভিনেত্রী তারিন ( ১৯৭১ সেই সব দিন ) সহ আরো অনেকে । 

এভাবে প্রচারে পরিসরে জ্যামাইকা মাল্টিপ্লেক্স বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের কাছেও জনপ্রিয় নাম হয়ে উঠে । ২০২২ সালে এই হলে’র সারা বছরের সর্বোচ্চ আয়ের ১০টি সিনেমা’র ভেতর ৩টি বাংলাদেশের ছবি – হাওয়া , পরাণ এবং দামাল স্থান করে নেয় । এটা ছিল উত্তর আমেরিকায় বাংলা চলচ্চিত্র ইতিহাসের একটি মাইলফলক। গত ৩০ এপ্রিল 'ওমর' ছবিটি ছিল জ্যামাইকা মাল্টিপ্লেক্সে প্রদর্শিত শেষ বাংলা ছবি। 

জ্যামাইকা মাল্টিপ্লেক্স বন্ধ হবার খবরে দুঃখ প্রকাশ করেন বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ এবং নওশাবা রশিদ। তারা জানান, ৬ বিলিয়ন ডলারের রি-ডেভলাপমেন্টের প্লানিংয়ে এই      প্রেক্ষাগৃহ টির স্থান হয়নি । লা গুয়ারডিয়া থেকে ম্যানহাটন পর্যন্ত দ্রুতগামী ট্রেনের নব্য স্টেশন , ২ব্লক জুড়ে মল স্থাপনার উদ্যোগ নেয়া হয়েছে এখানে। তারা বলেন, বাংলা ছবি’র দর্শকদের কাছে বাংলা ছবি নিয়ে আসবার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ,   আগামী জুন মাসে আমরা 'তুফান' সহ বেশ কয়েকটি নতুন ছবি নিউ ইয়র্ক থিয়েটারে দেখাবার আশা রাখি । 

১৭ মে শুক্রবার বায়স্কোপ ফিল্মসের ব্যানারে মিশুক মনি পরিচালিত  'দেয়ালের দেশ' মুক্তি পাচ্ছে। ছবিটি  কিউ গার্ডেনে অবস্থিত কিউ গার্ডেন সিনেমা হলে সপ্তাহ ব্যাপী প্রদর্শিত হবে। কিউ গার্ডেনে অবস্থিত এই প্রেক্ষাগৃহটি ১৯৩০ সালে নির্মিত । বনেদি এই সিনেমা হলটি গত বছর সম্পূর্ণভাবে মেরামত করা হয় । 

ঢাকা’য় দর্শক নন্দিত 'দেয়ালের দেশ' এই  কিউ গার্ডেনে পুরো এক সপ্তাহ - মে ১৭ থেকে মে ২৩ পর্যন্ত চলবে – প্রতিদিন ৩টি শো মিলিয়ে মোট ২১ টি শো হবে। টিকিট ওয়েবসাইট এবং কাউন্টারে পাওয়া যাবে – www. https://www.kewgardenstheatre.com/ 
বায়োস্কোপ ফিল্মস থেকে আরো জানানো হয়েছে যে তারা ব্রঙ্কসে এবং ব্রুকলীনে নতুন থিয়েটারের ঘোষণা দেবেন বেশ শিগগীরই । 

(81-05 Lefferts Blvd. Kew Gardens এ অবস্থিত এই থিয়েটারটি সাবওয়ে এবং ট্রেনে খুবই সহজ যাওয়া যায় । এক্সপ্রেস E এবং F ট্রেনে গেলে Kew Gardens/Union Turnpike স্টেশনে নাম্ লে মাত্র ৩ ব্লক হাটলেই পৌছে যাবেন এখানে । আর LIRR এর মেইন লাইনে Austin Street/ Lefferts Blvd. স্টেশনে নেমে গেলে অর্ধেক ব্লক ও হাটতে হবে না । স্ট্রিট পারকিং আছে আশে পাশেই) 

বিনোদন থেকে আরো পড়ুন