https://www.prothomalony.com/

9717

north-america

উত্তর আমেরিকা

কন্ঠশিল্পী বেবী নাজনীনে’র বিষন্ন মা দিবস

প্রকাশ: ১৭ মে ২০২৪ ১৬:১৭

প্রয়াত মা’র বিদেহী আত্মার মাগফেরাত প্রার্থনায় বিষন্ন এক মা দিবস কাটালেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন। ১৩ মে সোমবার সন্ধ্যায় কুইন্স প্যালেসে সদ্য প্রয়াত মা আবিদা সুলতানার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দল-মত নির্বিশেষে সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী মহল ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে আয়োজিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। এসময় কন্ঠশিল্পী বেবী নাজনীন মা এর স্মৃতি’স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন বেবী নাজনীন। জামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগের পরিচালনায় পরিচালিত হয় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এতে প্রয়াত আবিদা সুলতানার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একি সাথে নির্যাতিত নিপীড়িত গাজা বাসীর জন্যও প্রান খুলে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বেবী নাজনীন, তার ছেলে মহারাজ অমিতাভ সাঈদ , কন্ঠ শিল্পীর ছোট বোন সাবরিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, একি সাথে মায়ের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেন । এই বছরের ১৭ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সী আবিদা সুলতানা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন