https://www.prothomalony.com/
9711
north-america
বিগত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল স্টুডেন্টস লোনের সুদ। যার প্রভাব বাইডেন প্রশাসনের ওপর পড়তে পারে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই সুদের হার বৃদ্ধির সাথে বাইডেনেরে কোন হাত নেই উল্লেখ করে বাইডেনের লোন পরিশোধের পরিকল্পনার প্রশংসা করছেন অনেকে।
জানা গেছে, আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকের শিক্ষার্থীরা লোনের জন্য ৬.৫৩ হারে সুদ দিতে হবে যা চলতি বছরের জন্য ৫.৫ শতাংশ। গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষে লোনের বিপরীতে ৮.০৮ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে যা এতদিন ৭.০৫ শতাংশ ছিলো। এছাড়া পিতামাতা এবং শিক্ষার্থীদের উভয়ের জন্য নেওয়া লোনের সুদ ৮.০৫ থেকে বেড়ে দাড়াচ্ছে ৯.০৫ শতাংশে। যা ২০০৬ সালের পর এই প্রথম পরিবর্তন হচ্ছে।
এদিকে দীর্ঘ ১২ বছর পর এভাবে ঋণের সুদ বেড়ে যাওয়ার বিষয়টি মোটেও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন, বর্তমান জো বাইডেন প্রশাসন আগামী নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে তরুণদের দিকে বিশেষ নজর রাখছেন। এমন পরিস্থিতিতে সুদের হার বেড়ে যাওয়া তরুণদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
কেউ কেউ বলছেন, রাষ্ট্রপতি ফেডারেল ছাত্র ঋণের সুদের হার নিজেই ঠিক করেননি। এই হার বার্ষিক হিসেবের ভিত্তিতে ঠিক করা হয়। প্রতি বছরের মে মাসে অনুষ্ঠিত ১০ বছরের ট্রেজারি নোট নিলামের ওপর ভিত্তি করে এই সুদের হার ধরা হয়। এছাড়া বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বৃদ্ধিকে স্বাভাবিকই মনে করছেন অনেকে।
এদিকে কেউ কেউ বাইডেনের ছাত্র ঋণ মওকুফের বিষয়গুলোও নজরে আনছেন। সেই সাথে নতুন ছাত্র ঋণ পরিশোধের পরিকল্পনা ‘সেইভ’ সুদের হার বৃদ্ধি সত্ত্বেও বর্তমান এবং ভবিষ্যতের ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধ করা সহজ করে তুলতে পারে। যা গত বছর চালুর পর থেকে বিরোধী দলের সমালোচনায়ও আলোর মুখ দেখাচ্ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন