https://www.prothomalony.com/
9703
north-america
বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ১৫ মে বুধবার বিকেলে একটি সরকারি বৈঠকের অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে ওই বন্দুকধারী। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বার্তা সংস্থা টিএএসআর এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
টিএএসআর জানিয়েছে, ফিকোর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্লামেন্টের ভাইস চেয়ারম্যান লুবস ব্লাহা।
ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক বলেন, রবার্ট ফিকোকে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বেশ কয়েকটি গুলির শব্দ শোনতে পেয়েছেন তিনি। এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি আরও জানান, নিরাপত্তা কর্মকর্তারা এক ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে গেছেন।
.jpg)
প্রধানমন্ত্রীর ওপর এমন ‘জঘন্য ও বর্বর’ হামলার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট জুজানা কাপুতোবা। ফিকোর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। একইসঙ্গে দেশটির মাটিতে এমন সহিংসতার কোনও স্থান নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন জুজানা।
গত সেপ্টেম্বরে নির্বাচনের মধ্য দিয়ে ফিকো ক্ষমতায় ফেরেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম কয়েক মাস রাজনৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত ছিল। জানুয়ারিতে তিনি ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেন এবং গত মাসে সরকারি সম্প্রচারকেন্দ্র আরটিভিএস বাতিল করার পরিকল্পনা করেন। এর আগে তিনি দুই দফায় প্রধানমন্ত্রী ছিলেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন