https://www.prothomalony.com/

9681

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত নানজিবা খান

প্রকাশ: ১৫ মে ২০২৪ ১০:১২

সম্প্রতি নিউইয়র্কে হয়ে গেল বাংলা চলচ্চিত্র উৎসব। শিরোনাম ছিল সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪। ২০ ও ২১ এপ্রিল নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে প্রথম বারের মতো আয়োজিত এই ধরনের চলচ্চিত্র উৎসবে উৎসুক জনতার ঢল নেমেছিল। এই উৎসবে বাংলাদেশ, ভারত ও অভিবাসী নির্মিত সর্বমোট ৩৯টি চলচ্চিত্র প্রদশিত হয়। এবং তার মধ্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রগুলোকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে ৩১ টি পুরস্কার বিজয়ী হন সেরা নির্মাতারা। বাংলাদেশের আলোচিত নির্মাতা নানজিবা খান সেরা চলচ্চিত্র নির্মাতার (ডকুমেন্টারি-দ্যা আন ওয়ানটেড ট্ইুন) পুরস্কার জিতে নেন। আরও পুরস্কার জিতে নেওয়া তালিকায় আছে হাওয়া (বাংলাদেশ), শ্রেষ্ঠ পরিচালক মেজবাউর রহমান সুমন, দোআঁশ (ভারত), শ্রেষ্ঠ পরিচালক সায়ান বন্দোপাধ্যায়, রেডিও (অভিবাসী)। উৎসবে অনারারি অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয় বাংলাদেশের অভিনয় শিল্পী ফেরদৌস আহমেদ, ভারতের চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিত্র পরিচালক রেশমী মিত্রকে। শ্রেষ্ঠ ডেব্যু পরিচালক নির্বাচিত হন যথাক্রমে হৃদি হক (১৯৭১: সেইসব দিন- বাংলাদেশ), অভিজিৎ শ্রীদাস (বিজয়ার পরে- ভারত)। শ্রেষ্ঠ অভিনয়শিল্পী নির্বাচিত হন চঞ্চল চৌধুরী (পুরুষ-বাংলাদেশ), প্রসেনজিত ও কৌশিক গাঙ্গুলি (ভারত), রাজুব ভৌমিক (অভিবাসী)। শ্রেষ্ঠ অভিনয়শিল্পী নারী নির্বাচিত হন নাজিফা তুষি (বাংলাদেশ), পায়েল সরকার (ভারত) ও সিন্ডি রোলিং (অভিবাসী)। শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার পুরস্কার পান কামরুল হাসান খসরু (বাংলাদেশ) ও শুভজিৎ রায় (ভারত)। 

শর্ট ফিল্ম খাতে পুরস্কার পায় ছুরত ও দ্যা ক্যাট (বাংলাদেশ), তৃতীয় রিপু ও রজনীগন্ধা (ভারত), এবং লাইট ক্যামেরা ম্যাগা (অভিবাসী)। বাউল: সউল অব ব্যাঙ্গল (ভারত) ও ডা. নুরন নবী: একজন আজীবন মুক্তিযোদ্ধা (অভিবাসী) ও পুরস্কৃত হয়। শিশুতোষ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় মাইক (বাংলাদেশ), মানিক কাকুর ক্যামেরা (ভারত)। পপুলার ক্যাটাগরিতে প্রিয়তমা ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিল্পী (পুরুষ) নির্বাচিত হন শাকিব খান ও সুরুঙ্গ ছবির জন্য শ্রেষ্ঠ শিল্পী (নারী) নির্বাচিত হন তমা মির্জা। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন