https://www.prothomalony.com/
9629
north-america
প্রকাশ: ১০ মে ২০২৪ ১২:২২
১২ মে রোববার শোটাইম মিউজিক আয়োজন করতে যাচ্ছে গোল্ডেন এজ হোম কেয়ার বৈশাখী মেলা ১৪৩১। জ্যামাইকায় অবস্থিত দ্যা মেরি লুইস একাডেমী (176-21 Wexford Terrace, Jamaica, NY 11432) এ ঠিকানায় এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে l ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে থাকছে রকমারি শাড়ি কাপড়ের, পিঠা ও জুয়েলারীর স্টল এবং মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দুকনা, বন্যা তালুকদার এবং প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, শাহ মাহবুব, মিতু মাহমুদ, চন্দ্র রায়, কামরুল ইসলাম, লিয়ানা, নৃত্যাঞ্জলি এর পরিবেশন। আরো থাকছে মন মাতানো ফ্যাশান শো ও আকর্ষণীয় রাফেল ড্র। ওয়ার্ল্ড ট্রাভেলসের সৌজন্যে নিউইয়র্ক ঢাকা নিউইয়র্ক এয়ার টিকেট সহ আকর্ষণীয় পুরস্কার।
গোল্ডেন এজ হোম কেয়ার পাওয়ার্ড বাই আশা হোমকেয়ার এ অনুষ্ঠানের পৃষ্টপোষকতা করছে। গ্র্যান্ড স্পন্সর হিসেবে ব্যবসায়ী নুরুল আজিম এবং রিভার্টেল নামের প্রতিষ্ঠান থাকছে বলে জানিয়েছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন