https://www.prothomalony.com/

9626

north-america

উত্তর আমেরিকা

কুইনসবোরো ড্যান্স ফ্যাস্টিভালে নীলা ড্যান্স অ্যাকাডেমির দ্বিতীয় কত্থক নাচের ট্যুর

প্রকাশ: ০৯ মে ২০২৪ ১৪:২৪

৮ মে বুধবার সম্পন্ন হলো নিউইয়র্কের কুইন্সের সর্ববৃহৎ নৃত্যৎসব  কুইনসবোরো ড্যান্স ফ্যাস্টিভালের সংবাদ সম্মেলন ও নৃত্য প্রাকপ্রচার। সংবাদ সম্মেলন ও প্রাক প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিল মূল ধারার বিভিন্ন সংবাদ মাধ্যম, নির্বাচিত কর্মকর্তারা, বিভিন্ন স্পন্সর এবং কুইন্সের ২৫টি নৃত্য সংগঠন। সম্মানজনক মূলধারার এ নাচের উৎসবে অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশি  বংশোদ্ভূত নৃত্য সংগঠন 'নীলা ড্যান্স অ্যাকাডেমি'র নৃত্যশিল্পী ও পরিচালক, নীলা জেরীন ও তার শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনটি সম্পন্ন হয়েছে জ্যাকসন হাইটসের ট্রাভার্স পার্কে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সংবাদ সম্মেলনে কুইনসবোরো ড্যান্স ফ্যাস্টিভালে তালিকাভুক্ত সকল নৃত্য শিল্পীরা তাদের মূল নাচের সংক্ষিপ্ত পরিবেশনা উপস্থাপন করে।



কুইনসবোরো ড্যান্স ফ্যাস্টিভাল, গ্রীষ্মকালীন মৌসুমে আগামী ৮ জুন থেকে শুরু করে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিভিন্ন পেশাদার নৃত্যশিল্পীদের মাঝে নীলা ড্যান্স অ্যাকাডেমির নৃত্যশিল্পীরা কুইনসের বিভিন্ন অঞ্চলে ও মঞ্চে কত্থক নাচ পরিবেশন করবে এবং কত্থক নাচের তালিম দেবে। কুইনসবোরো ড্যান্স ফ্যাস্টিভালে এটা হোল নীলা ড্যান্স অ্যাকাডেমির দ্বিতীয় নাচের ট্যুর। গত বছর নীলা জেরীন একক নাচের ট্যুর করেছিলেন। এবছর তিনি তার সুদক্ষ দল নিয়ে ট্যুর করবেন।
মূলধারার টিভি চ্যানেল PIX11 সেখানে উপস্থিত ছিল এবং তারা নীলা জেরীনের সাক্ষাৎকার নেয়। ৮ই মে PIX11 সন্ধ্যার খবরে শিল্পীদের নাচের প্রাকপ্রচার ও সাক্ষাৎকার সম্প্রচার করে।



 নীলা ড্যান্স অ্যাকাডেমির  কুইনসবোরো ড্যান্স ফ্যাস্টিভাল ট্যুরের স্থান ও সময় তালিকা নিম্নে দেওয়া হলো:
১) ৮ই জুন, শনিবার বিকাল ৩ টা - 89rd Street Plaza on 34th Avenue, Jackson Heights (rain date, ৯ই জুন)
২) ২৮শে জুলাই, রবিবার বিকাল ৫ টা - Corona Plaza
৩) ৪ঠা আগস্ট,  রবিবার সন্ধ্যা ৬টা  - - Unishpere, Flushing Meadows Corona Park
৪) ১৫ই আগস্ট,  বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা  - Forest Park Bandshell
৫) ১৭ই আগস্ট, শনিবার বিকাল ৫টা  - কত্থক নাচ পরিবেশনা - Fort Totten Park
৬) ১৮ই আগস্ট, রবিবার বিকাল ৫টা  - Diversity Plaza, Jackson Heights
৭) ১৫ই সেপ্টেম্বর, রবিবার বিকাল ৫টা -  নৃত্যৎসবের চূড়ান্ত পরিবেশনা- Queens Theatre
নীলা জেরীন প্রথম আলো উত্তর আমেরিকাকে জানান,  এই নৃত্যৎসবে তিনি তার দল নিয়ে মনোনীত হতে পেরে অত্যন্ত আনন্দিত। দ্বিতীয়বারের মত মনোনীত হতে পারা মানে কত্থকের মত এই প্রাচীন কিন্তু অত্যন্ত জমকালো নৃত্যধারাটির নান্দনিকতা ও এর নিখুঁত পরিবেশনা মূলধারার ও অন্যান্য সংস্কৃতির নৃত্যশিল্পীদের ও নৃত্য পিপাসুদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। উপমহাদেশের উচ্চাঙ্গ নাচ আমাদের শিল্প ও সংস্কৃতির একটি মূল্যবান ধারা এবং এটি সংরক্ষণে নীলা জেরীন তার অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করে যাবেন বলে তিনি উল্লেখ করেন। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন