https://www.prothomalony.com/
9589
north-america
নবম বারের মতো বাংলাদেশি-আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব ইউএসএ ইনক (বাফ্স) ও ৬৬ প্রিসেন্ট কমিউনিটি কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার সর্ববৃহৎ 'ব্রুকলিন পথমেলা মেলা' । আগামী ১৯ মে রোববার চার্চ এভিনিউতে অনুষ্ঠিত হবে এই মেলা। যেখানে বিভিন্ন পরিবেশনা নিয়ে থাকবেন দেশ-বিদেশের স্বনামধন্য সব গায়ক-গায়িকা। মেলাটি অনুষ্ঠিত হবে চার্চ ম্যাকডোনাল্ড এবং এভিনিউ সি এর কর্ণারে।
এ উপলক্ষে ৬ মে সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষক ব্যবসায়ী আবু জাফর মাহমুদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন পেনডামিক হিরো ডা. হামিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ হানিফ এবং এটর্নী মঈন চৌধুরী।
এই পথমেলার চেয়ারম্যান হিসেবে রয়েছেন, সৈয়দ এস এম রেজা, প্রধান উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী, চীফ কো-অর্ডিনেটর নুরুল আজিম, কো-চেয়ারম্যান আবছার উদ্দিন, উপদেষ্টা মনির আহমেদ, কামাল হোসেন মিঠু, কো-অর্ডিনেটর আহসান হাবিব, যুগ্ম সাংস্কৃতিক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইকবাল হায়দার, সাংস্কৃতিক চেয়ারম্যান অনিক রাজ এবং সদস্য সচিব ফিরোজ আহমেদ। মেলায় মূল দায়িত্ব পালন করবেন সংগঠনটির সভাপতি কাজী আজম এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস। মেলায় কোভিট ১৯ হিরো সম্মাননায় ভূষিত হবে কমিউনিটি বিশিষ্ট জনেরা এবং প্রাতিষ্ঠানিক ভাবেও দেয়া হবে সম্মাননা।
মেলা কমিটি র আহ্বায়ক শাহনেওয়াজ বলেছেন, 'আশা করি সুষ্ঠু সুন্দর পরিবেশে উৎসমুখর এই মেলা আয়োজন করতে পারবো। এই মেলার মাধ্যমে একটি চমৎকার মিলনমেলার সৃষ্টি হবে তেমনি ভাবে দেশিয় সংস্কৃতি চর্চার এক অনন্য আয়োজন সবাইকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস।'
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন