https://www.prothomalony.com/

9539

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৩ মে ২০২৪ ১২:২০

 নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 ২ মে বৃহস্পতিবার  সন্ধ্যায় সিটির  আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভাকক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। 

পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন।  সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ সভাপতি ওয়াল্টার জনসন, রুথ বায়ারড, পেট্রিসিয়া বেইলি, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজারস, মোঃ এ সিদ্দিক  উপস্থিত ছিলেন।



সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের  সুপারিনটেনডেন্ট  ডঃ লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। 

সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী  অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পর্ষদ সভায় নিউ জার্সি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ  কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন