https://www.prothomalony.com/
9503
north-america
যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেরা খানম চৌধুরী ইন্তেকাল করেছেন। সুনামগঞ্জের কৃতি ফুটবলার মরহুম নুরুল হক আম্বিয়ার স্ত্রী সাবেরা খানম চৌধুরী(৭৫) ২৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ায় তাঁর ছেলের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৮ সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২৮ এপ্রিল রোববার ভার্জিনিয়ার আলডী এলাকার জাকারিয়া ইসলামিক একাডেমি মসজিদে আছরের নামাজের পর মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার নিউজার্সিতে আরেকদফা জানাজার পর লোরেল গ্রোভ গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়েছে।

সাবেরা খানম চৌধুরীর পিত্রালয় সিলেটের গোলাপগঞ্জ থানার দক্ষিণ বাঘা গ্রামে। তাদের বৃহত্তর পরিবারের বিপুল সংখ্যক সদস্য দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী। নিউইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়া সহ বিভিন্ন রাজ্য থেকে শোকাহত পারিবারিক সদস্য এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ লোকজন মরহুমার জানাজায় যোগ দিয়েছেন।
মরহুমা সাবেরা খানম চৌধুরীর পুত্র ক্রীড়াবিদ আজিজুল হক কামাল এক বিবৃতিতে যারা তাঁর মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা কারেছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন