https://www.prothomalony.com/

9432

north-america

উত্তর আমেরিকা

আপনিও পেতে পারেন এক লাখ ডলারের অনুদান !

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ ১১:৫৮

এক বছরের জন্য যেকোনো কিছুর ওপর কাজ করার জন্য এক লাখ ডলার অনুদান হিসেবে দেয়া হবে। অনুদানের এ অর্থ ফেরত দিতে হবে না।  কানেকটিকাট ভিত্তিক ওশাগনেসি ভেঞ্চারস্‌ নামের বিখ্যার একটি প্রতিষ্ঠান এ অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে। সারা বিশ্বের যেকোনো দেশের যেকোনো মানুষের জন্য এই সুযোগ উন্মুক্ত করেছে তারা।
‘ওশাগনেসি ফেলোশিপ’ নামে এমন অনুদান ২০২৩ সালেও তারা দিয়েছে। পাঁচ জন ব্যক্তিকে ৫০ হাজার মার্কিন ডলার করে দেয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে প্রোগ্রামটিকে আরও বড়সড় আকারে করার পরিকল্পনা করেছে তারা। ফলে এবার ২০ জনকে দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ওশাগনেসি ভেঞ্চারস্‌।

২০ জনের প্রত্যেককে দেওয়া হবে এক লাখ ডলার করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট জানাচ্ছে যে জিম ও’শাগনেসি নামক এক ব্যক্তির দ্বারা ২০২৩ সালে প্রতিষ্ঠিত ও’শাগনেসি ফেলোশিপটির লক্ষ্য হলো পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান মানুষদের আকর্ষণ করা এবং তাঁদের সৃষ্টিশীল কাজের অগ্রযাত্রায় উৎসাহ ও সহযোগিতা প্রদান করা।

তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে, এমন কোনো কাজ যাতে আপনি যেমন ট্যালেন্টেড, তেমনি খুবই নিবেদিত এবং এই কাজটিকে আপনি মনে-প্রাণে আপনার সারা জীবনের কাজ বানাতে চান এবং আপনি বিশ্বাস করেন যে আপনার কাজ পৃথিবীর বুকে অনেক অনেক বছর যাবৎ মানুষের মাঝে বেঁচে থাকবে। হতে পারে কোনো চিত্রকর্ম, সংগীত, কোনো ছবি, কোনো কম্পিউটার প্রোগ্রাম, কোনো নতুন পণ্য, গভীর কোনো বৈজ্ঞানিক গবেষণা, অসামান্য কোনো সাংবাদিকতা, প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি), ভাস্কর্য ইত্যাদি। যেমন পেনিসিলিনের মতো যুগান্তকারী কোনো বৈজ্ঞানিক আবিষ্কার।

দেশ, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম-বর্ণ ইত্যাদির কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো দেশের যে কেউ আবেদন করতে পারবেন। একমাত্র যোগ্যতা হলো, খুবই ভালো মানের কাজের একটি পোর্টফোলিও থাকতে হবে। অর্থাৎ আপনার ভালো কাজ ও প্রতিভার পক্ষে প্রমাণ হিসেবে একটি ভালো পোর্টফোলিও থাকতে হবে।

১৮ বছরের বেশি বয়সী যে কেউ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে এই ঠিকানায় forms.osv.llc/fellowships2024. আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৪। আপনি চাইলে নিজের জন্য আবেদন করতে পারেন, আবার চাইলে আপনার পরিচিত কারও জন্যও আবেদন করতে পারেন। এই ফেলোশিপের জন্য কোম্পানি থাকা লাগবে না। ফেলোশিপ ব্যক্তিবিশেষের জন্য দেয়া হবে। কারও যদি এরমধ্যেই একটি স্টার্টআপ থাকে এবং ফান্ডিং খুঁজছেন, তাহলে আপনি ইনফিনিট ভেঞ্চারসে আবেদন করতে পারেন। এই বছর ১০ জন ফেলো এবং ২০ জন অনুদানগ্রহীতা থাকবেন বলে জানানো হয়েছে। ৩০ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: osv.llc/oshaughnessy-fellowships.

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন