https://www.prothomalony.com/

9426

north-america

উত্তর আমেরিকা

আনন্দ উচ্ছ্বাসে বাংলাদেশী -আমেরিকান এনওয়াইসিটির ফ্যামিলি নাইট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ ১১:৩৪

 কুইন্সের জয়া পার্টি হলে ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় আনন্দ উচ্ছ্বাসে উদযাপিত হয়েছে  বাংলাদেশী-আমেরিকান এনওয়াইসিটির ব্যতিক্রমী ফ্যামিলি নাইট। অনুষ্ঠানে উপস্থিত সকলের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে উঠে পার্টি হল। শুভেচ্ছা বিনিময়, আড্ডা, সংক্ষিপ্ত বক্তব্য, নাচ-গান, র‌্যাফল ড্র এসব আনন্দ আয়োজনে সাজানো ছিলো অনুষ্ঠান। । শিশু-কিশোর-কিশোরীদের আনন্দের জন্য ছিলো ভিন্ন আয়োজন। অনুষ্ঠানে প্রথমবারের মতো যোগ দিয়েছিলেন নিউইয়র্ক সিটির এমটিএর শীর্ষ স্থানীয় কর্মকর্তা। সেই সাথে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহন আর সমর্থন সব মিলয়ে একটি সফল অনুষ্ঠান হলো কোন সংগঠন ছাড়াই সিটির এমটিএ-তে কর্মরত বাংলাদেশীদের ফ্যামিলি নাইট।

 সিটির এমটিএ-তে ৭ শতধিক বাংলাদেশী বিভিন্ন পদে কর্মরত। তাদের নেই কোন সংগঠন। তবে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের পাশাপাশি পরিবারের সদস্যদের বিনোদনের জন্য প্রতি বছর আয়োজন করা হয় ফ্যামিলি নাইট। এজন্য অনুষ্ঠান আয়োজক কমিটি গঠন করে চলে তার কার্যক্রম। এবার এই কমিটির আহ্বায়ক ছিলেন স্টেশন এজেন্ট রোকশানা বেগম। তার নেতৃতে গঠিত কমিটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করে উপস্থিত সকলের মন কাড়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনওয়াইসটির প্রেসিডেন্ট রিচার্ড ডেভি, বিশেষ অতিথি ছিলেন এনওয়াইসটির চীফ অফিসার (স্টেশন ডিপার্টমেন্ট) সেলিনা হুটশন, পরিচালক (কাস্টমার সার্ভিস ম্যানেজার) গারম্যানি জ্যাকসন, আরটিও জেনারেল সুপারেনটেন্ট (ট্রেন অপারেশন) ফারহাদুল ইসলাম, টিডব্লিউ লোকাল ১০০ ইউনিয়ন-এর প্রেসিডেন্ট রিচার্ড ডেভিস, সেক্রেটারী অব ট্রেজারার জন চ্যারিলো, ভাইস প্রেসিডেন্ট (স্টেশন ডিভিশন) রবার্ট কেলি, ডিভিশন রেকডিং সেক্রেটারী (স্টেশন) শামীম আহমেদ এবং সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন।

সিটির এমটিএ-তে কর্মরতদের রেজিষ্ট্রেশনের  মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিক পর্ব শুরু হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশেন মধ্য দিয়ে। এরপর স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি নাইট আয়োজক কমিটির আহ্বায়ক স্টেশন এজেন্ট রোকশানা বেগম। এরপর আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ছিলেন রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী, স্যানম্যান এক্সপ্রেস-এর সিইও মাসুদ রানা তপন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের মাঝে মাঝে এমটিএ-তে কর্মরত বিভিন্ন বিভাগের দায়িত্বশীল বাংলাদেশীরাও শুভেচ্ছা বক্তব্য রাখেন। সুপারিন্টেন্ডেন্ট তারেক আহমেদ অনুষ্ঠনে বিভিন্ন এমটিএ’র বিভিন্ন বিভাগে কর্মরত বাংলাদেশীদের গ্রুপে গ্রুপে পরিচয় করিয়ে দেন। সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সুপারভাইজার আনাফ আলম ও স্টেশন  এজেন্ট প্রমিতা সুমি।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বাংলাদেশী-আমেরিকান এনওয়াইসিটির সদস্যরা কবিতা আবৃত্তি, সঙ্গীত এবং তাদের পবিারের সন্তানরা নত্যৃ পরিবেশন করেন। অনুষ্ঠানে গ্রুপ নৃত্য পরিবেশন করে সুপ্তি, সানভি ও হেয়া, একক নৃত্য পরিবেশন করেন প্রিয়ন্তী পাল, কবিতা আবৃত্তি করেন স্টেশন সুপারভাইজার অশোক ভ্রম্মাচারী ও স্টেশন এজেন্ট দীপক দাস, সঙ্গীত পরিবেশন করেন স্টেশন এজেন্ট গোপাল দাস ও তার স্ত্রী অপর্ণা রায়, একক সঙ্গীত পরিবেশন করেন স্টেশন এজেন্ট কাঞ্চন দাস ও বাস ওপারেটর মাসিতুল্লাহ। অনুষ্ঠানের আকর্ষন  ছিলেন শিল্পী ত্রিনিয়া হাসান। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই গানের তালে তালে সুর মিলিয়ে নেচে নেচে এই পর্ব উপভোগ করেন। নৈভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমটি এ-র রেকর্ডকৃত  বিভিন্ন কর্মকান্ড স্লাইডের মাধ্যমে তুলে ধরা হয়  এবং সকলের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শুধু ফ্যামিলি রি-ইউনিয়ন নয়, এমটিএতে চাকরী করতে আগ্রহী বাংলাদেশী-আমেরিকানদের সার্বিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। এজন্য তারা জব সেমিনার, হেল্প সেমিনার প্রভৃতির আয়োজন অব্যাহত থাকবে জানান।

অনুষ্ঠানটি আয়োজন কমিটিতে আরো যারা ছিলেন তারা হলেন- শামীম আহমেদ, আজাদ তালুকদার, এনামুল হক জনি, যোবায়ের আহমেদ, কৌশিক বিশ্বাস, সাইফ আজাদ, দীপক দাস, গোপাল দাস, মোহাম্মদ মাসুম, কাঞ্চন দাস, মমিন হোসাইন, সুজন সাহা, শফওয়ান চৌধুরী, সামাদ মিয়া ও রুশদী হক।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন