https://www.prothomalony.com/

9409

north-america

উত্তর আমেরিকা

নিউইয়র্কে অনুষ্ঠান জমজমাট করতে টার্গেট শিশুরা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ ০৮:০৬

ইদানিং  নিউইয়র্কে বিভিন্ন আয়োজন জমজমাট দেখাতে নতুন পদ্ধতি অবলম্বন করতে দেখা গেছে। অভিভাবকদের অডিয়েন্স হিসেবে পেতে বাচ্চাদের টার্গেট করে সাজানো হচ্ছে বিভিন্ন আয়োজন। এতে করে অনুষ্ঠানগুলো বাচ্চাদের অভিভাবকে পরিপূর্ণ থাকলেও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হতে দেখা যায় এসব আয়োজনগুলো।

শিশুদের একা চলতে না পারার সুযোগটিকে কাজে লাগিয়ে বিভিন্ন আয়োজনে শিশুদের নাচ-গান-আবৃত্তির মতো বেশকিছু ইভেন্ট সংযোজন করছে আয়োজকরা। এতে করে বাচ্চাদের সাথে তাদের মা-বাবা দৈনন্দিন কাজ ফেলে সারা অনুষ্ঠানজুড়ে বসে থাকতে বাধ্য হচ্ছে। এতে তাদের যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি অনেকে হচ্ছেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ। পুরো আয়োজনজুড়ে সন্তানকে নিয়ে বসে থেকে ইভেন্টে যখন সব বাচ্চা পরিবেশনের সুযোগ পায়না তখন মন খারাপ করতেও দেখা যায় অনেককে। এছাড়াও আরো নানা কারণে শিশুদের টার্গেট করে আয়োজিত এসব অনুষ্ঠানে থাকেনা জনসাধারণের আগ্রহও।

বাচ্চাদের টার্গেট করে আয়োজন করা এসব অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে স্কুল পড়ুয়া শিশুদের নাম জমা নেন আয়োজন কমিটি। নির্দিষ্ট দিনে স্টেজে পারফর্মেন্স প্রদর্শনের জন্য বাচ্চারাও দীর্ঘদিন আগে থেকে নিতে থাকে প্রস্তুতি। এসব ইভেন্টের জন্য অনুশীলন করতে গিয়ে বাচ্চাদের পড়াশোনায় বিরূপ প্রতিক্রিয়া পড়ছে বলে জানান বেশকিছু অভিভাবক। এসব ইভেন্টে মনোনিবেশ করার ফলে স্কুলে রেজাল্ট খারাপ হতেও দেখা যায়।

সম্প্রতী নববর্ষের অনুষ্ঠান, ফিল্ম ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নিউইয়র্কে বেশ কিছু আয়োজনে শিশুদের টার্গেট করে অনুষ্ঠানমালা সাজলে সেসব অনুষ্ঠান শেষ পর্যন্ত ভালো একটি আয়োজন হয়নি বলে মন্তব্য করেছেন কমিউনিটি নেতৃবৃন্দরা। তারা বলেন, প্রবাসের মাটিতে আয়োজিত অনুষ্ঠানগুলো থেকে আমাদের বাঙালী কমিউনিটি ভালো কিছু পাবে এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু সম্প্রতি যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে কমিউনিটি তো কিছু পাচ্ছেনা বরং ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ধরনের সংস্কৃতি থেকে যত দ্রুত সম্ভব বের হওয়া উচিত।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন