https://www.prothomalony.com/

9380

north-america

উত্তর আমেরিকা

ট্রাম্পের বিচার চলাকালীন আদালতের বাইরে শরীরে আগুন দিলেন এক ব্যক্তি/ Trump hush money trial

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪ ১২:০৭

নিউইয়র্কের আদালতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারিক কার্যক্রম চলার সময় চলছিল বাইরে এক ব্যক্তি নিজের শরীরে আগুন দিয়েছেন। ১৯ এপ্রিল শুক্রবার এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় ট্রাম্প আদালত কক্ষে ছিলেন।

ওই ব্যক্তি প্রথমে নিজের শরীরে তরল জ্বালানি ঢালেন। এর পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে শরীরে আগুন জ্বালিয়ে দেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। তিনি কেন এমন কাজ করেছেন, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে , ওই ব্যক্তির নাম ম্যাক্সওয়েল অ্যাজারেলো। কোন বিশেষ দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে প্রতিবাদী আত্মহননের উদ্যোগ নিয়েছিলেন, এমন প্রমাণ পাওয়া যায়নি। তার কাছে পাওয়া কিছু প্রচারপত্রে আমেরিকার বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে কথাবার্তা লিখা রয়েছে। আমেরিকার প্রচুর লোক পাওয়া যায়, যারা দেশটির নানা বিষয়ের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে ক্ষোভ দেখিয়ে থাকে। তারা বিশ্বাস করে, যা জানানো হচ্ছে বা জানা যাচ্ছে তা সত্য নয়। পেছনের ষড়যন্ত্রই সব পরিচালিত হয়ে থাকে।

পরিবার নিয়ে ম্যাক্সওয়েল থাকেন ফ্লোরিডায়। সেখান থেকেই নিউইয়র্কে এসেছিলেন। পুলিশের কাছে তাঁর অপরাধে যুক্ত থাকার কোনো রেকর্ড নেই। এমনকি তিনি যে নিউইয়র্কে এসেছেন, এটাও তাঁর পরিবারের সদস্যরা জানতেন না।

ঘটনার সময় ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারকাজ পরিচালনায় ম্যানহাটনের ওই আদালতে ১২ সদস্যের পূর্ণ জুরি গঠনের কাজ চলছিল। ঘটনার পরপর ট্রাম্প আদালত ত্যাগ করেন।

সম্পর্ক গোপন রাখতে পর্নো তারকাকে দেওয়া ঘুষের মামলায় সাবেক এই প্রেসিডেন্ট দোষী নাকি নির্দোষ—আগামী সপ্তাহগুলোতে এই জুরি তা ঠিক করবে। ট্রাম্পই হচ্ছেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন