https://www.prothomalony.com/

9365

north-america

উত্তর আমেরিকা

উল্লাপাড়া সোসাইটির বাংলা বর্ষবরণ উদযাপন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ ১৩:০৫

প্রবাসের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ -এর উদ্যোগে ১৩ এপ্রিল মেরিল্যান্ডে বাংলা বর্ষবরণ ১৪৩১ উদযাপিত হয়। দুপুর ১২ট থেকে রাত ১১টা পর্যন্ত বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনে ছিলো কবিতা আবৃত্তি, গান, ক্রীড়া প্রতিযোগীতা ও শুভেচ্ছ বক্তব্য। শিকড়ের টানে নতুন প্রজন্মকে উজ্জীবিত  এবং বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতির ঐতিহ্য ও পরিচয় করিয়ে দেয়ার ও সম্পর্ক গড়ার উদ্দেশ্যে বৈশাখের নিবিড এই বর্ণাঢ্য আয়োজন ছিলো। মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়াশিংটন ও নিউজার্সী প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন- ইঞ্জিঃ এইচ এস শহিদ, মমিনুর রহমান, আন্দলিব হোসেন, মোঃ রাজিব, সাইয়ান ফারিয়া, মাইন, এ কে লাবলু রেজা, সৈয়দ সালাউদ্দিন মারুক, উল্লাপাড়া সোসাইটি প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ রাকিবুজ্জামান খান (তনু)। এ ছাড়া আরো অনেকে পরিবার-পরিজন নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেন। রাস্তায় আলপনা ছাড়াও হলরুমের দেয়ালে কাগজের তৈরী বিভিন্ন রকমের চিত্র, ডালা, কুলা ও তালপাতার হাত পাখা দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়। সুন্দর সুন্দর ও নানান রঙের শাড়ী পরিহিত নারী বা হরেক রকমের পাঞ্জাবী পরে পুরুষ ছেলে বুড়ো এবং শিশু-কিশোরেরা স্বতঃস্ফূর্ততাবে অংশগ্রহন করেন। 



উল্লাপাড়া সোসাইটির রূপকার ও প্রধান উপদেষ্টা মোঃ রাকিুজ্জামান খান তনুর আহবানে উপস্থিত হয়। সৈয়দ সালাউদ্দিন মারুফ, এ কে এম বাবলু রেজা, জাহিদ মন্ডল, মামুন আল চিসতী, আত্মীয়-পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন। উত্তরবঙ্গের উল্লাপাড়া গৃহিনীরা আগে রাতে মাটির হাড়িতে অর্ধসিদ্ধ চাল আর আম ডাল দিয়ে তৈরী করা খাবার প্রথমে আপ্যায়ন করেন এবং এছাড়াও ঘরের তৈরী পান্তা-ইলিশসহ প্রায় ৩৪/৩৫ রকমের ভাজি-ভর্তা ছিল অত্যন্ত মুখরোচক ও সুস্বাদু খাবার। সীমাবন্ধ পরিবেশ থেকে প্রবাসীরা সীমা ছাড়িয়ে শিকর ও নাড়ীর টানে বাংলা নববর্ষ ১৪৩১ উৎসবে নির্মল আনন্দে মেতে উঠে। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আহবায়ক মমিনুর রহমান ও সাইয়ান ফারিয়া। মোঃ রাকিবুজ্জামান খান (তনু) শুভেচ্ছা বক্তব্যে বলেন- হিংসা-বিদ্বেষ, ভেদা-ভেদ ভূলে যাবার সবার মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠুক এই কামনা করেন। আয়োজকদের পক্ষ থেকে  উপস্থিত অতিথিবৃন্দকে সম্মাননা উপহার দেয়া হয়। ঈদ ও নববর্ষের আনন্দে দিনটি নবীন প্রবীণের মিলনমেলায় প্রবাসের মাটিতে যেন এক টুকরো উল্লাপাড়া হয়ে দেখা দেয়। বাঙালি স্বদেশে প্রবাসে যেখানেই থাকুক বৈশাখের বাজনা অগোচরেই তার মনে বেজে উঠবে। গাছে গাছে কচি আমের বৃদ্ধি, সজনে ডাঁটার ঝকমারি ঝোলাঝুলি, কচি পাতার কড়ই গাছে কড়ই ফলের বাজনা, কাঠফাটা খাঁ খাঁ রোদ্দুরে পথের ধারের কৃষ্ণচূড়ার লাল আগুন, শেষ বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের তান্ডব, ঝড়ের শেষে বৃষ্টির পানিতে কোলা ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ এ যেন বাঙালির রক্তের সাথে মিশে আছে বৈশাখী মেলা, হালখাতা, ষাঁড়ের লড়াই, লাঠি খেলা ইত্যাদি লোকজ ঐতিহ্য। তাইতো বৈশাখ এলেই আমাদের রক্তে জেগে ওঠে বাঙালিপনা।



উল্লাপাড়া সোসাইটি অফ ইউএসএ ইনক বাঙালির এ চিরায়ত ঐতিহ্যকে ধারণ লালন ও পৃষ্ঠপোষকতা করে। তারই ধারাবাহিকতায় সোসাইটি এবার নিউইয়র্কের বাইরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন করে। মেরিল্যান্ড প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানটি সফলভাবে এবং আনন্দমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন