https://www.prothomalony.com/

9356

north-america

উত্তর আমেরিকা

৭১ বছর পর সূর্যের কাছে আসছে এভারেস্টের চেয়ে বড় ধূমকেতু, দেখা যাবে বাংলাদেশ থেকেও

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ ১২:২২

প্রায় ৭১ বছর পর আগামী ২১ এপ্রিল সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করবে ধূমকেতু ১২পি/পনস–ব্রুকস। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘ডেভিল কমেট’ বা ‘শিংওয়ালা ধূমকেতু’। কারণ, সূর্যের কাছাকাছি ধূমকেতুটি দেখতে কিছুটা শিংয়ের মতো হয়। মাউন্ট এভারেস্টের চেয়ে বড় এই ধূমকেতু দেখার সুযোগ মিলবে বাংলাদেশ থেকেও। 

বিগত ৭১ বছর পর আগামী ২১ এপ্রিল ২০২৪ তারিখে ডেভিল ধূমকেতুটি সূর্যের সবচাইতে কাছে অবস্থান করবে। তবে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সূর্যাস্তের সময় থেকে ঘণ্টা খানেক ধূমকেতুটি আকাশে অবস্থান করবে। দিগন্তের খুব কাছে থাকাতে নানা কারণে ধূমকেতুটি দেখাবার সম্ভাবনা খুব কম। মেঘমুক্ত আকাশ হলে এটি দেখতে পাবার সম্ভাবনা প্রবল হতে পারে। এছাড়াও আকাশে বৃহস্পতি গ্রহ এবং চাঁদ থাকবে।

বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের জন্য যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর টি-বাঁধ পদ্মাপারে ডেভিল ধূমকেতু এবং বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে এখানে চাঁদ পর্যবেক্ষণেরও আয়োজন রাখা হয়েছে। যা উন্মুক্ত রাখা হয়েছে সর্ব সাধারণের জন্যে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন