https://www.prothomalony.com/

9292

north-america

উত্তর আমেরিকা

কুইন্স কমিউনিটি বোর্ড ২- এ দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন কমিউনিটি এক্টিভিষ্ট জুয়েল

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪ ১০:২০

কুইন্স কমিউনিটি বোর্ড ২- এ দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ জাকির হোসেন জুয়েল l ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই তিনি কমিউনিটির উন্নয়নে সংপৃক্ত রয়েছেন l

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করা হোসেন কিউনী থেকেও লীডারশিপের উপর ডিপ্লোমা করেছেন l তিনি বর্তমানে কমিউনিটি বোর্ড ২এ সিটি সার্ভিস ও সেফটি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন l এছাড়াও একাধারে তিনি কুইন্স বরো প্রেসিডেন্ট অফিসের সিভিক এঙ্গেজমেন্ট কমিটির একজন সক্রিয় সদস্য ২০২২ সাল থেকে l 

কাজ করছেন ডিস্ট্রিক্ট ২৬ এর কাউন্সিলম্যান এর ফাইনান্স কমিটিতে ডেলিগেট মেম্বার হিসেবে l কমিউনিটি এডুকেশন কাউন্সিলে ডিস্ট্রিক্ট ২৪ এ তিনি ছিলেন প্রথম বাংলাদেশী সেক্রেটারী (২০২১-২০২৩ মেয়াদে) যেখানে তিনি প্রায় ৪০ হাজার এর অধিক ছাত্র /ছাত্রীর প্রতিনিধিত্ব করেছেন।

পরিবারকে সময দিয়ে-কমিউনিটির জন্যে কাজ করা খুব সহজ নয় l  প্রচুর সময় ব্যয় করতে হয় - আর এটা সম্পূর্ণ সেচ্ছাসেবী কাজ কোন সুবিধা দেয়া হয়না -কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ত্ব পালন করতে হয়l বোর্ড মেম্বার হওয়া যদি কিছুটা কষ্ট সাধ্য ব্যাপার এবং সময় সাপেক্ষ তথাপিও অনেক বাঙ্গালী সম্পৃক্ত হচ্ছেন, তারপরেও দিন দিন বাংলাদেশীদের অংশগ্রহণ বাড়ছে l যে কারণে বর্তমানে নিউইয়র্ক সিটির যে কোনো ধরনের অনুষ্ঠানে বাংলাদেশীদের অত্যন্ত গুরুত্বসহকারে গন্য করা হয় l এটা সত্যিই আমাদের জন্য একটা বিশাল অর্জন l

সবচেয়ে খুশির সংবাদ হলো কমিউনিটি বোর্ড ২ এ প্রথমবারের মতো বাংলাদেশী চেয়ারপারসন হয়েছেন আনাতুল আশরাফ l তিনি ছাড়াও আরো দুজন বাংলাদেশি রয়েছেন l ময়মনসিংহের ফুলপুরে জন্মগ্রহণকারী মোঃ জাকির হোসেন জুয়েল বলেন, স্টেট লেভেল এবং জাতীয় পর্যায়ে কাজ করার তার ইচ্ছা আছে l তবে কুইন্স কমিউনিটির শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিয়ে কাজ করাই হচ্ছে তার মূল লক্ষ্য l

এছাড়াও তিনি নিউইয়র্ক সিটির প্রায় এক লক্ষাধিক ড্রাইভার এর জন্য নিয়ে এসেছেন, ড্রাইভারদের মালিকানায় পরিচালিত প্রথম অ্যাপস 'দা ড্রাইভার্স কো-অপারেটিভ' COOP RIDE যেটির তিনি বর্তমান প্রেসিডেন্ট এবং সহ প্রতিষ্ঠাতা I তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর একজন সক্রিয় সদস্য l বন্ধুসুলভ এই মানুষটি সকলের নিকট দোয়া প্রার্থী l
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন