https://www.prothomalony.com/
9288
north-america
আমেরিকান ফুটবলের ইতিহাসে সবচেয়ে আলোচিত তারকাদের একজন ছিলেন ও জে সিম্পসন। মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে ও জে সিম্পসন মারা গেছেন। ১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে পারিবারিকভাবে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়। শ্বেতাঙ্গ স্ত্রী নিকোল ব্রাউনকে হত্যার অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল। ৯০ দশকে ও জে সিম্পসনকে গ্রেফতার ও বিচারকার্য টিভিতে লাইভ সম্প্রচারিত হচ্ছিল। টেলিভিশনের ইতিহাসে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দর্শক টানা এপিসোড ছিল ওজে সিম্পসনের বিচার। অপরাধ আদালতে তাঁকে অভিযুক্ত করা যায়নি। যদিও সিভিল আদালতে স্ত্রী হত্যার জন্য তাঁকে দায়ী করে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়েছিল।
মৃত্যুকালে সিম্পসনের বয়স হয়েছিল ৭৬ বছর। একাধিক দাম্পত্যের পাঁচ সন্তান ও নাতি নাতনি রেখে গেছেন। মৃত্যুর সময় সন্তান ও নাতি নাতনিরা উপস্থিত শয্যাপাশে উপস্থিত ছিলেন।
১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে দেয়া এক্স পোস্টে বলা হয়েছে " ক্যান্সারের সাথে লড়াই করে আমাদের বাবা ওরেন্থ্যাল জ্যামস সম্পসন হেরে গেছেন।" নীচে ' সিম্পসন পরিবার বলে স্বাক্ষর করা হয়েছে। এনএফএল ক্লাবগুলোর মধ্যে সর্বকালের তারকা ক্রীড়াবিদদের একজন হিসেবে মনে করা হয়। শ্বেতাঙ্গ স্ত্রী নিকোল ব্রাউনকে দাম্পত্য বহির্ভূত সম্পর্ক সৃষ্টির কারণে ১৯৯৪ সালে হত্যা করেছিলেন বলে অভিযোগ করা হয়। সেসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা ও জে সিম্পসনকে পুলিশ তাড়া করে গ্রেফতার করেছিল। সাদা জীপে ও জে পালানোর চেষ্টা করছিলেন, পেছনে পুলিশ ছুটছে - এমন দৃশ্য সমস্ত বিশ্বের টিভি দর্শকরা লাইভ দেখেছিলেন।
এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু হলে বিচারকার্যটি সরাসরি টিভিতে দেখানো হতো । আমেরিকায় লোকজন কাজ কর্ম রেখে এ বিচার দেখার জন্য টিভির সামনে হামলে পড়তে দেখা গেছে। ১৯৯৫ সালে বিচারের স্বাক্ষ্য প্রমাণে ওজে সিম্পসনকে দণ্ড দেয়া সম্ভব হয়নি। তিনি কারাগার থেকে নির্দোষ মুক্তি পেয়েছিলেন। এ বিচার কার্য নিয়ে আমেরিকা মানুষ এখনো বিভক্ত। অনেকেই মনে করেন ওজে তাঁর প্রভাব প্রতিপত্তি দিয়ে দণ্ড পাওয়া থেকে বেঁচে গিয়েছিলেন। যদিও একটি সিভিল আদালত দুই বছর পর স্ত্রীর মৃত্যুর জন্য সিম্পসনকে দায়ী করে তাঁকে সাড়ে ৩৩ মিলিয়ন ডলারের ক্ষতুপূরণ দেয়ার আদেশ প্রদান করে। এসব ঘটনার পর ও জে সিম্পসন নিরিবিলি জীবন কাটানোর চেষ্টা করলেও বিপত্তি তাঁর পিছু ছাড়েনি। ২০১৭ সালে ভিন্ন একটি ডাকাতি ঘটনায় জড়িয়ে কারাগারে যেতে হয়।
গত শতাব্দীর নব্বই দশকে ওজে সম্পসনের মামলাকে শতাব্দীর আলোচিত মামলা হিসেবে মনে করা হয়। আমেরিকার অধিকাংশ মানুষ তাঁর মৃত্যু সংবাদে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন এবং তাঁর বিচার নিয়ে আলোচনা করছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন