https://www.prothomalony.com/

9284

north-america

উত্তর আমেরিকা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ইফতার মাহফিল জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা পালন করেছে

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ ১০:২৮

১ এপ্রিল সোমবার এস্টোরিয়াস্থ হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্ট মিলনাতনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান বাবু সুনীল শুভ রায়। বিশেষ অতিথি জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার ও কেন্দ্রীয় সদস্য হারুনুর রশিদ। আরো বক্তব্য রাখেন জাপার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডাঃ মোঃ সেলিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, মহিলা সম্পাদিক জেসমিন আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ জি.এম ইলিয়াস, যুব সম্পাদক শফিউল আলম, সদস্য আজহারুল হক খোকা, সদস্য মনিরুল ইসলাম, সদস্য আব্দুল মোত্তাকিম, সদস্য রফিকুল ইসলাম ও মোহাম্মদ আউয়াল প্রমুখ। প্রধান অতিথি বলেন, আজ আমরা স্বাধীন দেশের মানুষ তবে যাহার কথায় আমরা মুক্তিযুদ্ধ করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আজ দেশের এই স্বাধীনতা চান নাই, আজ দেশের মানুষের ভোটের অধিকার নাই, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। বাজারে দ্রব্যমুল্য ক্রয় ক্ষমতার বাহিরে। রমজান মাসে সাধারণ মানুষ ভাল খাদ্য খাইতে পারতেছে না।



দেশের উন্নয়ন হয় কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির জন্য প্রতিযোগিতা চলে, দেশের মানুষের কষ্টের টাকা বিদেশে প্রেরণ করেন এবং দেশে ব্যাংক খালি হয়ে যাইতেছে। দেশে শাসন ব্যবস্থা রাজনৈতিক ব্যক্তির হাতে জিম্মী, সভাপতি হাজী আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানান। দেশীয় রকমারী স্বাদে ইফতার করা হয়। জাতীয় পার্টি ও বিভিন্ন শাখার বিপুল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  দোয়া পরিচালনা করেন মাওলানা নাছির উদ্দিন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন