https://www.prothomalony.com/
9261
north-america
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪ ০৮:৫৯
ফাইনান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স প্রতিষ্ঠান মেডোব্রুক-এর ব্রাঞ্চ ম্যানেজার আকিব হোসেনের উদ্যোগে সম্প্রীতির উষ্ণতায় অনুষ্ঠিত হলো ইফতার পার্টি। ৪ এপ্রিল বৃহস্পতিবার কুইন্সের সিরাজী পার্টি হলে ইফতার মাহফিলে বিপুল সংখ্যক ব্যাংকার্স, মর্টগেজ ব্রোকার, রিয়েল এস্টেট এজেন্ট, বিভিন্ন মিডিয়ার সম্পাদক/সাংবাদিকসহ প্রবাসীরা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মেডোব্রুকের ব্রাঞ্চ ম্যানেজার এবং অনুষ্ঠানের হোস্ট আকিব হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মেডোব্রুক ফাইন্যানশিয়াল কর্পোরেশনের লোন প্রোডাকশন কো-অর্ডিনেটর মোজেজা মোনালিসা এবং তরুণ এন্টারপ্রিনিয়র নাহিয়ান রহমান।
শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন মেডোব্রুকের ভাইস প্রেসিডেন্ট পি জে গিলবার্ড। এসময় তিনি বাড়ি কেনার ক্ষেত্রে বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন।বিশেষ করে মর্টগেজ সংক্রান্ত যাবতীয় বিষয়ে মেডোব্রুকের সহযোগীতা গ্রহণের আহবান জানান। শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট এ্যাটর্নি হাসান মালিক।
অনুষ্ঠানের হোস্ট আকিব হোসেন বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, এই সময়ে ইফতার পার্টিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজনের ব্যাপক উপস্থিতির জন্যে আন্তরিক ধন্যবাদ জানান।
ইফতারের পূর্বে বিশ্বের সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শিহাব আহমেদ। অনুষ্ঠানের সহ হোস্ট ছিলেন কমিউনিটির মালিক ল ফার্মের কর্ণধার ও বিশিষ্ট এ্যাটর্নি হাসান মালিক।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন