https://www.prothomalony.com/

9248

north-america

উত্তর আমেরিকা

বুয়েট অ্যালামনাই অফ নর্থ অ্যামেরিকার প্র তি বা দ ও দা বি I

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ ১২:০৪

বুয়েট অ্যালামনাই অফ নর্থ অ্যামেরিকা (বুয়েটানা) বা উত্তর আমেরিকা বুয়েট প্রাক্তনী পরিষদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজমান অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক চর্চার এবং তথাকথিত রাজনৈতিক নেতাদের কার্যকর্মের বিরুদ্ধে বুয়েটের মাননীয় উপাচার্যের কাছে প্রতিবাদলিপি পেশ করেছে ও সুনির্দিষ্ট কিছু দাবী জানিয়েছে।
বুয়েটানার সভাপতি ড. আহসান চৌধুরী ও চেয়ারম্যান মুজিব রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বুয়েটের প্রাক্তন ছাত্রছাত্রী হিসেবে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু করার সাম্প্রতিক প্রচেষ্টার কারণে সৃষ্ট বর্তমান বিশৃঙ্খলার জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বুয়েট বাংলাদেশের অন্যতম প্রধান ও সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শেখার উপযোগী নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা আমাদের সর্বপ্রথম ও প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। দুর্ভাগ্যবশত: এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি শিক্ষার্থীদের, শিক্ষকদের এবং প্রশাসনের জন্য ক্ষতিকর হয়ে উঠছে যা অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত।  

বুয়েটানা বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং বর্তমান ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী দ্বিপাক্ষিক সম্মানজনক সমাধানের মাধ্যমে শিক্ষাপোযোগী পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য মাননীয় উপাচার্যের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে যাতে বুয়েট বিশ্বের দরবারে প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার শীর্ষে পৌঁছে যেতে পারে। বুয়েটানা নিম্নোক্ত দাবী উত্থাপন করে।

১) অবিলম্বে প্রযুক্তি জ্ঞান, মানবতা এবং মানসিক বুদ্ধিমত্তার ভিত্তিতে শেখার একটি শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার করুন।
২) বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বুয়েট কর্তৃপক্ষের পূর্বের সিদ্ধান্তকে বাস্তবায়ন করুন।
৩) অবিলম্বে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করুন।
৪) ক্যাম্পাসের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, নৈতিকতা এবং সুনাগরিকতার পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সাথে কথোপকথন শুরু করুন।
বুয়েটানা আশা করছে যে, উপাচার্য মহোদয়ের দ্রুত পদক্ষেপ বুয়েটকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে এবং শিক্ষার একটি মহান কেন্দ্র হিসেবে এর সুনাম রক্ষা করবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন