https://www.prothomalony.com/

9240

north-america

উত্তর আমেরিকা

আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকের মেয়র এডামসের কাছে উইন রোজারিও- এর হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪ ১১:৪৮

আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকের মেয়র এডামসের কাছে উইন রোজারিও- এর হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি 

উঠে আমেরিকা অফিস : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশি বংশোদভূত উইন রোজারিও (১৯) হত্যাকান্ডের আশু তদন্ত ও বিচার দাবি করলেন।  ২ এপ্রিল নিউইয়র্ক থেকে প্রচারিত একটি স্থানীয় টিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে সিটি মেয়র এরিক এডামসের কাছে তিনি এ দাবি জানান। মেয়র জবাবে বলেন, বিষয়টি গুরুত্বের সাথে আমার প্রশাসন দেখছে। এ ব্যাপারে আমি এনওয়াইপিডি কমিশনারের সাথে কথা বলেছি। রোজারিও’র মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হবে। পুলিশ অফিসার দায়ি থাকলে তাকে বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের ওজোন পার্কে পুলিশের গুলিতে বাংলাদেশী তরুনণ উইন রোজারিও (১৯) ২৭ মার্চ নিহত হন। সে মানসিকভাবে অসুস্থ ছিলো। পরিবারের অভিযোগ পুলিশ ঠান্ডা মাথায় তাকে হত্যা করেছে। তার দেশের বাড়ী গাজীপুর জেলায়। পুলিশ জানায়, মানসিক রোগে আক্রান্ত উইন বুধবার (২৭ মার্চ) সকাল থেকে বাসায় উশৃংখল আচরণ করছিলেন। এক পর্যায়ে উইন নিজেই ৯১১ এ কল করলে দুপুর দেড়টার দিকে এনওয়াইপিডি’র একদল পুলিশ তার বাসায় যায়। এ সময় পুলিশ তাকে আটকের চেষ্ঠা করলে উইন দুটি কাচি/ছুরি নিয়ে পুলিশের ওপর আক্রমণের জন্য উদ্যত হয়। এসময় পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয় । পুলিশ মায়ের সামনেই উইনকে লক্ষ্য করে পরপর ৬ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই সে মেঝেতে লুটিয়ে পড়ে। পরে জামাইকা হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত উইন রোজারিওর পিতা ফ্রান্সিস রোজারিও দাবী করেছেন তার ছেলে সম্পূর্ণ নির্দোষ ছিলো। ছেলের মানসিক সমস্যা আছে বলার পরও পুলিশ তাদের কথা শুনেনি। পুলিশ ঠান্ডা মাথায় তার ছেলেকে খুন করেছে অভিযোগ করে তিনি এ ঘটনার ন্যায়বিচার দাবী করেছেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন