https://www.prothomalony.com/
9238
north-america
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪ ১১:৩৩
দুই বছরের জন্য কুইন্স কমিউনিটি বোর্ডে নতুন করে ১২ জন বাংলাদেশি পাবলিক সার্ভেন্ট হিসেবে নিয়োগ পেলেন। কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস ৪ এপ্রিল বৃহস্পতিবার ১৪টি কমিউনিটি বোর্ডের ৩৫৫ জন পাবলিক সার্ভেন্টের নাম ঘোষণা করেন। এ বছর মোট আবেদনকারি ছিলেন ৮৪৮ জন। কমিউনিটি বোর্ড ৮ জামাইকা, কিউ গার্ডেন, ব্রায়ারউড, সাউথ ফ্লাশিং ও হলিসউড নিয়ে গঠিত। এই বোর্ড থেকে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন ফখরুল ইসলাম দেলোয়ার, সাইফ আলম, দিল আফরোজ (নার্গিস আহমেদ), দিলীপ নাথ, আলেয়া সেলিম ও মোহাম্মদ তুহিন। কমিউনিটি বোর্ড ১ থেকে নির্বাচিত হয়েছেন আমিন মেহেদী। নির্বাচিত অন্য বাংলাদেশিরা হলেন ওসমান আলী চৌধুরী (কমিউনিটি বোর্ড ২), মোহাম্মদ ইসমাইল (কমিউনিটি বোর্ড ৪), কামাল ভূঁইয়া (কমিউনিটি বোর্ড ৯), ফজলুর রহমান (কমিউনিটি বোর্ড ১০) ও খোন্দকার ইসলাম (কমিউনিটি বোর্ড ১২)। প্রত্যেকটি কমিউনিটি বোর্ডের সদস্য সংখ্যা ৫০ জন। প্রতি ২ বছর মেয়াদে কুইন্স ব্যরো কমিউনিটি বোর্ডে ৩৫৫ জন করে নিয়োগ দেয়া হয়। এ বছর ২০২৪-২০২৫ মেয়াদে এই নিয়োগ দেয়া হলো।
নির্বাচিতদের মধ্যে অনেকেই পুনঃনির্বাচিত হয়েছেন। তবে ৫৫ ভাগ সদস্যই নতুন। যাদের মধ্যে ১১৭ জন রয়েছেন মহিলা। কমিউনিটি বোর্ডগুলোতে এশিয়ান, আফ্রিকান ও স্পেনীশ প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন