https://www.prothomalony.com/
9177
north-america
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ ০৯:০৭
সাড়ে তিন শতাংশ অতিরিক্ত ইনসেনটিভ বোনাস দিচ্ছে সোনালী এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে সাড়ে তিন শতাংশ অতিরিক্ত ইনসেনটিভ বোনাস দিচ্ছে সোনালী এক্সচেঞ্জ। সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেবশ্রী মিত্র জানান, সোনালী ব্যাংক এখন বাংলাদেশে সুবিধাভোগীদের তিন দশমিক ৫০ শতাংশ অতিরিক্ত ইনসেনটিভ বোনাস দিচ্ছে। তিনি বলেন, ‘প্রতি মার্কিন ডলারে মোট বোনাস ছয় টাকা। এটি এখন সেরা অফার যে, প্রেরক প্রতি মার্কিন ডলারে ১১৬.০৭ টাকা পাচ্ছেন। দেবশ্রী মিত্র আরো জানান, সোনালী এক্সচেঞ্জ গ্রাহকদের কাছ থেকে কোন ফি নেয় না। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের বিনা খরচে, তাৎক্ষণিক ও নিরাপদভাবে রেমিট্যান্স পাঠাতে সোনালী এক্সচেঞ্জ একটি মোবাইল অ্যাপও চালু করেছে, গ্রাহকরা এটি ঘরে বসে ব্যবহার করতে পারবেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন