https://www.prothomalony.com/

9162

north-america

উত্তর আমেরিকা

আমেরিকায় মুসলমানদের বি রু দ্ধে বৈ ষ ম্য ও আ ক্র ম ণ চলমান

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ ১১:৪৫

আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও আক্রমণ বেড়েছে। ইসলামভীতি বা  ইসলামোফোবিয়ার সাথে যোগ হয়েছে গত বছরের শেষ দিকে গাজায় ইসরায়েলি আগ্রসন ঘিরে সৃষ্ট পক্ষপাত। ২ এপ্রিল মঙ্গলবার কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস (সিএআইআর) এর এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

সিএআইআর তিন দশক আগে থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ নিয়ে তথ্য সংরক্ষণ করতে শুরু করে। তাদের তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৬১টি মুসলিমবিদ্বেষী ঘটনার অভিযোগ এসেছে, যা তার আগের বছরের তুলনায় ৫৬ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি ৩০ বছর ধরে যে তথ্য রেখেছে, তার মধ্যে গত বছরই সবচেয়ে বেশি মুসলিমবিদ্বেষের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই ঘটেছে ৩ হাজার ৬০০ ঘটনা।

সিএআইআরের মতো একই তথ্য পাওয়া গেছে মানবাধিকার নিয়ে কাজ করা অন্য সংগঠনগুলোর প্রতিবেদনেও। এসব প্রতিবেদনে বিশ্বে ইসলামোফোবিয়া, ফিলিস্তিনবিরোধী মনোভাব বেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী ঘটনার মধ্যে রয়েছে গত অক্টোবরে ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা, নভেম্বরে ভারমন্টে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন শিক্ষার্থীকে গুলি করা, টেক্সাসে গত ফেব্রুয়ারিতে এক ফিলিস্তিনি-আমেরিকানকে ছুরিকাঘাতের মতো নানা ঘটনা। সিএআইআরের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষের অভিযোগ কমতে দেখা গিয়েছিল। কিন্তু গত বছর তা আবার রেকর্ড পরিমাণ বেড়ে গেছে। এর প্রধান কারণ ছিল গত অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনের সহিংসতার জেরে ইসলামোফোবিয়ার বিষয়টি বেড়ে যাওয়া। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন