https://www.prothomalony.com/
9140
north-america
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪ ০৯:০০
২৭ মার্চ বুধবার মানসিকভাবে বিপর্যস্ত বাংলাদেশী বংশোদ্ভুত ওজন পার্কের বাসিন্দা ১৯ বছরের তরুণ উইন রোজারিও ফোন করে পুলিশের সহায়তা চাইলে পুলিশ ওদের বাসায় আসে। কিন্তু পুলিশের দাবি ছেলেটি কাঁচি হাতে তাঁদের দিকে তেড়ে এসেছিল বলে পুলিশ আত্মরক্ষার্থে ওকে গুলি করে হত্যা করে। সম্ভাব্য কাঁচির আক্রমণ প্রতিহত করতে শক্ত সামর্থ পুলিশ অফিসারদের উইনকে গুলি করে হত্যা করার একান্ত প্রয়োজন ছিল কথাটা বিশ্বাস করা কঠিন্; পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে মৃত্যুর ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে বলে এটা কম্যুনিটির অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, উ্ইনের পরিবারের কারও কাছে তো নয়ই। যাইহোক, পুলিশের বডি-ক্যাম দেখে এবং নিহত উইনের মা ও ভাইয়ের বক্তব্য শুনে অবিলম্বে এই করুণ ঘটনার নিষ্পত্তি করার জন্য যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদ পুলিশ কমিশনার এ্যডওয়ার্ড ক্যাবান, কুইনস বেরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিওর, ও মেয়র এ্যারিক এ্যডামসকে অনুরোধ জানাচ্ছে, যা লিখিতভাবেও জানানো হচ্ছে। ঐক্য পরিষদ উইনের আত্মার শান্তি কামনা করে, এবং ওর মা, বাবা সহ পরিবারের শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন