https://www.prothomalony.com/
9127
north-america
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ ১১:৩২
প্রবাসের অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৬ মার্চ মঙ্গলবার গুলশান টেরেসে। সোসাইটির সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মাসুদ রানার পরিচালনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন উডসাইড জামে মসজিদের ইমাম মাওলানা হেলালুর রহমান। দোয়ার পূর্বে তিনি পবিত্র কুরআন হাদীসের আলোকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন। মাহফিলে সোসাইটির সাবেক সভাপতি শাহ আলম, ইসলাম, আলী আক্কাস, আব্দুল আউয়াল ভূইয়া, মো: জহিরুল ইসলাম, আব্দুস সালাম, আখলাকুর রহমান আপন, গোলাম মহিউদ্দিন, সালমান জাহিদ জুয়েল, শেখ ইলিয়াস হাবিব সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতি মাসুদ চৌধুরী আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শেষ করেন।
শোক প্রকাশ: সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ রেজা খান ডালুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মাসুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুন রানা। শোক বার্তাতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য যে, রেজা খান ডালু গত ২৯ মার্চ শুক্রবার মারা গিয়েছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন