https://www.prothomalony.com/
9068
north-america
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, দেশের গান, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উদযাপনের ১ম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি কাপ্তান হোসেন, সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল। ভার্চুয়াল এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের কাতার , সৌদি আরব, বাহরাইন, ফ্রান্স , ইতালী , জার্মানী, আয়ারল্যান্ড , স্পেন , স্কটল্যন্ড , মালয়েশিয়া ,অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দ অংশগহন করেন। অনুষ্ঠানের ২য় পর্বে সভাপতিত্ব করের সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ডঃ এ কে আব্দুল মোমেন এম পি , অতিথি হিসাবে আলোচনায় অংশগহন করেন সাবেক সচিব এবং বাংলাদেশ ইউনিটের সভাপতি বদরুদ্দোজা , বীর মু্ক্তিযোদ্ধা ও একুশে পদক পাপ্ত ডাঃ অরুপ রতন চৌধুরী , একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুপা চক্রবর্তী , জনতা ব্যংকের সাবেক জি এম শামীম কোরেশী , বাংলাদেশ ইউনিটের সাধারন সম্পাদক তিতাস গ্যাস এর সাবেক জি এম ইন্জিনিয়ার মহিব উদ্দিন, বাংলাদেশ ইউনিটের ডঃ শাহ সৈয়দ এমরান আহমদ , অধ্যক্ষ নেছার আলী ও জেনিফার ইউসুফ ।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহসভাপতি আবুল কালাম আজাদ ছোটন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি কানাডা জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি দেবব্রত দে তমাল , সহসভাপতি মোহাম্মদ মকিস মনসুর , সহ সভাপতি অলি উদ্দিন শামীম , কাউন্সিলার ফয়জুর রহমান , মিঠু চৌধুরী , কোষাধ্যক্ষ রফিক হায়দার ,বাংলাদেশ ইউনিটের বাংলাদেশ ইউনিটের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জালাল, সহ সম্পাদক শামীম আহমদ, নিউজার্সী থেকে যোগ দেন সহ সভাপতি আখলাকুল আম্বিয়া চৌধুরী । আমেরিকার নিউইয়র্ক থেকে যোগদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দ , ফ্রান্স গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ফয়ছল উদ্দিন সহ ও সহ সভাপতি আব্দুল বাছিত , বাংলাদেশ থেকে অংশগহন করেন আব্দুস সালাম , রাসেল আহমদ চৌধুরী। স্বাধীনতার সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ডাঃ অরুপ রতন চৌধুরী , আলী ইদ্রিস ও মিশিগান থেকে অংশগহন করেন শফিক রেহমান , কবিতা আবৃত্তি করেন রুপা চক্রবর্তী। কোরআন তেলাওয়াত করেন ইন্জিনিয়ার মহিব উদ্দিন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম। প্রধান অতিথির বক্তব্যে ডঃ মোমেন দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন প্রশংসা করে বলেন এই সংগঠনের মাধ্যমে দেশের উন্নয়নে প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন স্বাধীনতা অর্জনের জন্য যুদ্বে যারা জীবন দিয়েছেন তাদের আত্নার মাগফেরাত ও তাদের স্মৃতি রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান । স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন