https://www.prothomalony.com/

9044

north-america

উত্তর আমেরিকা

জুয়েল সাদত ৩৮ তম মেট্রো ওয়াশিংটন ফোবানার মিডিয়া কো কনভেনর

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪ ১০:৪৪

উত্তর  আমেরিকার মিডিয়া ব্যাক্তিত্ব সাংবাদিক লেখক জুয়েল সাদত ৩৮ তম ওয়াশিংটন ফোবানার হোস্ট কমিটির মিডিয়া কো কনভেনর হিসাবে দায়িত্ব পালন করছেন।

মেট্রো ওয়াশিংটন এর অন্যতম সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি ( বাগডিসি)  ৩৮ তম ফোবানার হোস্ট। জুলাই ৩০,৩১ ও সেপ্টেম্বর ২০২৪ সালে তিন দিনের ফোবানা কনভেশনে জুয়েল সাদত বাগডিসির হোস্ট কমিটির মিডিয়া কো কনভেনর মনোনিত হয়েছেন।

এছাড়াও তিনি ফোবানার নির্বাহী  কমিটির মিডিয়া উপ কমিটিতে দায়িত্ব পালন করছেন। জুয়েল সাদত ২০১২ সাল থেকে টানা গত ১৪ বছর থেকে নানা শহরের ফোবানার হোস্ট কমিটির সাথে জড়িত ছিলেন ও মিডিয়ার অন্যতম দায়িত্ব পালন করে আসছেন। 

জুয়েল সাদত  ফোবানার গুড উইল কমিটিতে ছিলেন। সাংবাদিক -লেখক -কবি ফোবানা বান্ধব জুয়েল ফোবানার জন্য নানা শহরে ছুটে যান। 



তিনি ফোবানার ভাবমুর্তি তুলে ধরে দেশে বিদেশের নানা গণমাধ্যমে লিখে থাকেন। ফোবানার সব ইনডেপথ রিপোর্ট করে তিনি প্রশংসিত হয়েছেন বহুবার। তিনি ফোবানাকে নিয়ে নানা অপপ্রচার এর বিরুদ্ধে সোচ্চার থাকেন সব সময়। 

জুয়েল সাদত উত্তর আমেরিকা প্রথম আলোর স্পেশাল করসপনডেন্ট। এছাড়া সাংবাদিক জুয়েল সাদত প্রবাসের নিউজের সম্পাদক, তিনি জাতীয় “দৈনিক রুপালী বাংলাদেশ” এর  আমেরিকা ব্যুরো প্রধান। এছাড়াও তিনি আমাদের প্রতিদিন, বর্নমালা, বিটিভি, সিবিএন টিভি ইউএস এ  সহ বেশ কয়েকটি গণমাধ্যম ও টিভির সাথে সম্পৃক্ত।

জুয়েল সাদত সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমিতিতে স্থায়িভাবে বসবাস করেন।  ৪ সন্তানের জনক জুয়েল সাদতের প্রকাশিত বই ৬ টি। তিনি নন প্রফিট অর্গানাইজেশন সাদত ফাউন্ডেশনের সিইও ছাড়াও আন্তর্জাতিক ট্রাভেল সাইট ফ্লাই অন কলের কো ফাউন্ডার ও সিইও।

তিনি ফ্লোরিডার বেশ কয়েকটি সংগঠনের সাথে সম্পৃক্ত।

কমিউনিটিতে  ও প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তিনি দেশ বিদেশে নানা সম্মানে ভুষিত হয়েছেন। তার সাদত ফাউন্ডেশন বাংলাদেশে ৬ টি ইসলামি স্কুল ও মাদ্রাসা পরিচালনা করে যাচ্ছে। 

৩৮ তম মেট্রো ওয়াশিংটন ফোবানা হোস্ট কমিটির প্রেসিডেন্ট হিসাবে আছেন বাগডিসির নুরুল আমিন নুরু, ফোবানার হোস্ট কনভেনর হিসাবে আছেন রোকশানা পারভীন ও হোস্ট মেম্বার সেক্রেটারি আবু রুমি। 

বাগডিসি একটি শক্তিশালী হোস্ট কমিটি গঠন করে ৩৮ তম ফোবানা সফলে দিনরাত কাজ করে যাচ্ছে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন