https://www.prothomalony.com/

9040

north-america

উত্তর আমেরিকা

অ্যারিজোনায় অ্যাটর্নি রাজু মহাজনের ৫ অভিবাসন সেমিনার

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪ ১০:২১

আমেরিকার অন্যতম বৃহৎ ইমিগ্রেশন ল'ফার্ম রাজু'ল এর প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মহাজন অ্যারিজোনা সফর করেছেন। তিনদিনের এই সফরে ৫টি অভিবাসন বিষয়ক সেশনে অংশ নেন অ্যাটর্নি রাজু মহাজন। এসব সেশনে অ্যারিজোনায় বসবাসরত বাংলাদেশী নাগরিক, শিক্ষার্থী ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশ নেন।

১৪ মার্চ দুপুরে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ইমিগ্রেশন সেশনে অংশ নেন রাজু মহাজন। এই সেশনের আয়োজক ছিল গ্র‍্যাজুয়েট স্টুডেন্ট এন্ড প্রফেশনাল এসোসিয়েশন (জিপিএসএ)। এই সেশনে পলিটেকনিক ক্যাম্পাসের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশ নেন। রাজু মহাজনের সূচনা বক্তব্যের পর প্রায় এক ঘন্টা চলে প্রশ্নোত্তর পর্ব। এ সময় রাজু'ল এর প্রিন্সিপাল অ্যাটরেনি বলেন, আমেরিকায় ইমিদ্রেশন আইনগতভাবেই বৈধ। তাই যে কেউ চাইলে সহজে বৈধভাবেই এখানে কাজের অনপমতি পেতে পারেন ও গ্রীন কার্ডও পেতে পারেন।

এরপর ১৪ মার্চ বিকেলে টেম্পে ক্যাম্পাসে ইমিগ্রেশন সেশনে অংশ নেন অ্যাটর্নি রাজু মহাজন। এখানেও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশুনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা এতে অংশ নেন। তাদেরও অভিবাসন বিষয়ক প্রশ্নের উত্তর দেন তিনি।

১৫ মার্চ সকালে রাজু মহাজন ইলয় ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। আর বিকেলে অ্যারিজোনায় বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। কিওয়ানিস পার্কে এই ইফতারের আয়োজন করে স্থানীয় বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশন। ইফতারে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় নিজের কাজ ও অভিবাসন সম্পর্কে ধারণা দেন তিনি।

বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশন অব ফনিক্সের সঙ্গে ১৬ মার্চ সকালে ইমিগ্রেশন বিষয়ক সেমিনারে অংশ নেন অ্যাটর্নি রাজু মহাজন। ইসলামিক সেন্টার অব দ্য ইস্ট ভ্যালিতে (আইসিইভি) আয়োজিত এই সেশনে অ্যারিজোনায় বসবাসরত বাংলাদেশীদের অনেকে অংশ নেন। আর বিকেলে ফনিক্সের ফেয়ার ফুডে লিগ্যাল টেক টক শীর্ষক আলোচনায় অংশ নেন রাজু মহাজন।

সাতজন অ্যাটর্নি এবং শতাধিক ল'ক্লার্ক ও কেইস ম্যানেজার নিয়ে রাজু'ল আমেরিকার অন্যতম বৃহৎ ইমিগ্রেশন ল'ফার্ম। গুগল ক্লাউডসহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনলাইনে বিশ্বের যে কোন প্রান্তের মানুষজনকে বৈধভাবে আমেরিকায় অভিবাসন বিষয়ক সেবা প্রদান করে থাকে এই প্রতিষ্ঠান। বর্তমানে ওয়াশিংটন ডিসি, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও ঢাকায় কার্যালয় রয়েছে রাজু'ল এর। এখন পর্যন্ত ইমিগ্রেশন কেইসে রাজু'ল এর সাফল্যের হার ৯৯ শতাংশের ওপরে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন