https://www.prothomalony.com/

9018

north-america

উত্তর আমেরিকা

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ‘প্রস্তুত’ স্পেনসহ ইউরোপের ৪ দেশ

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ ০৮:৪৫

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে স্পেনসহ ইউরোপের চারটি দেশ। অন্য তিনটি দেশ হলো আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। ইতিমধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। ২২ মার্চ শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের ফাঁকে এক বৈঠকে চার দেশ এ বিষয়ে একমত হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ কথা বলেন। এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, কাউন্সিলের সমাবেশের ফাঁকে আইরিশ, মাল্টিজ এবং স্লোভেনিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর এই চুক্তি হয়েছে। সানচেজ আরও বলেন, কাউন্সিলের সমাবেশের ফাঁকে শুক্রবার সকালে আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তাঁরা একটি চুক্তিতে পৌঁছান।

বৈঠকের পর আয়ারল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানায়, ‘আমরা সম্মত হয়েছি, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। তাহলেই কেবল ইসরায়েল ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে।’ ২০২৩ এর নভেম্বরে আরব রাষ্ট্রগুলো ও ইউরোপিয়ান ইউনিয়ন স্পেনে বৈঠক করেছিল। সেখানে তারা ফিলিস্তিন–ইসরালয়ের সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সম্মত হয়।

১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন