https://www.prothomalony.com/

9009

north-america

উত্তর আমেরিকা

প্রেসিডেন্ট বাইডেনের মনোনয়ন পেয়েছেন বাংলাদে‌শি আমে‌রিকান ওসমান সিদ্দিক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ ০৯:৫৯

প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশি আমেরিকান ওসমান সিদ্দিককে ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ড (এনএসইবি) এর সদস্য মনোনয়ন করেছেন। এম. ওসমান সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাদশ উপাচার্য মরহুম অধ্যাপক ড. এম ওসমান গণির সন্তান। তিনি ভাই ড. ওসমান ফারুক বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী। হোয়াইট হাউজে থেকে প্রকাশিত এক বিবৃতি থেকে ওসমান সিদ্দিকের মনোনয়নের তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ১৪ সদস্যের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ড (এনএসইবি) ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রামের জন্য কৌশলগত দিকনির্দেশনা ও তদারকি প্রদান করে থাকে। ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রাম ডেভিড এল. বোরেন স্কলারশিপ ও ফেলোশিপসহ একাধিক ফেলোশিপ এবং পুরষ্কার দিয়ে থাকে। এর উদ্দেশ্য হলো বিদেশি সংস্কৃতি ও ভাষাকে কার্যকরভাবে বোঝার এবং যোগাযোগ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় সক্ষমতা বাড়ানো।

এনএসইবি মূলত অলাভজনক সংস্থার বিশেষজ্ঞ ও একাডেমিয়া থেকে যারা জাতীয় নিরাপত্তা শিক্ষা কর্মসূচিতে মূল্যবান সহায়তা প্রদান করেন তারাসহ রাষ্ট্রপতির নিয়োগপ্রাপ্ত ছয় সদস্য নিয়ে গঠিত।

ওসমান সিদ্দিক হলেন প্রথম আমেরিকান মুসলমান ও বাংলাদেশি আমেরিকান যিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ফিজি, নাউরু, টঙ্গা ও টুভ্যালুতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন