https://www.prothomalony.com/
8998
north-america
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ ০৭:২৮
ফিলাডেলফিয়া সিটি ২০১৮ সাল থেকে ফিলাডেলফিয়া অনার্স ডাইভারসিটি ফ্ল্যাগ রাইজিং কর্মসূচি চালু করে। দেশের প্রথম বিশ্ব ঐতিহ্যের শহর হিসেবে সমৃদ্ধ বৈচিত্র্য উদযাপনে তারা বদ্ধপরিকর। অভিবাসীদের জন্য ফিলাডেলফিয়াকে আরও ভ্রাতৃপ্রতিম শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রোগ্রাম আন্তর্জাতিক বাসিন্দাদের অধিকতর সম্মানিত করে তোলে।
ফিলাডেলফিয়া সিটি হলে সেই ঐতিহ্য লালনের ধারাবাহিকতায় আসছে ২৬ মার্চ মঙ্গলবার বাংলাদেশের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রণ পত্রে বলা হয়েছে, " আসুন আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি, বুক বেঁধে এককাতারে দাঁড়িয়ে আমাদের বীরত্বের সম্মান জানাই।" ২৬ মার্চ মঙ্গলবার বেলা ৩টায় সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ফিলাডেলফিয়া সিটিতে বসবাসরত বাংলাদেশি জনসমাজের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন