https://www.prothomalony.com/

8997

north-america

উত্তর আমেরিকা

ভারতে ভোটের ঠিক আগে গ্রে ফ তা র অরবিন্দ কেজরিওয়াল, ভারত জুড়ে আম আদমি পার্টির বি ক্ষো ভ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ ০৭:২৪

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে। দিল্লির বহুল আলোচিত মদ নীতি সংক্রান্ত আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ দিকে, কেজরিওয়ালের গ্রেপ্তারের খবর পেয়ে আম আদমি পার্টির (আপ) সদস্যরা দিল্লির রাস্তায় নেমে পড়েন প্রতিবাদ দেখাতে। কেজরিওয়ালের বাড়ির সামনে দলটির প্রচুর কর্মী জড়ো হন। ছিলেন আপ নেতা ও মন্ত্রীরাও। কেজরিওয়ালের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জোয়ান মোতায়েন করা হয়।

দিল্লির মন্ত্রী অতিশি জানিয়ে দেন, ‘কেজরিওয়াল পদত্যাগ করবেন না। দরকার হলে তিনি জেলে বসে কাজ করবেন। কারণ রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ আপ নেতা সোমনাথ ভারতীও জানিয়ে দেন, ‘কেজরিওয়ালের পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানাবেন কেজরিওয়াল। ভারতে কিছুদিন আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমংন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার করা হলো কেজরিওয়ালকে। তবে গ্রেপ্তারের আগে সোরেন পদত্যাগ করেছিলেন। এর আগে একই অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। আপ সংসদ সদস্য সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে।

সূত্রের খবর, ১২ জনের ইডি আধিকারিকের একটি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিল। তল্লাশি অভিযানের জন্য প্রয়োজনীয় নথি দেখিয়েই কেজরীওয়ালের বাড়িতে প্রবেশ করে তারা। তাঁর বাসভবনের সামনে মোতায়েন করা হয় পুলিশ। অন্য দিকে, বৃহস্পতিবার সন্ধ্যাতেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরীওয়াল। জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি জানানো হয় তাঁর তরফে। তবে সেই শুনানি বৃহস্পতিবার হয়নি। শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে। 

লোকসভা নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। আম আদমি পার্টি দিল্লি, পাঞ্জাব, গুজরাট, আসাম ও হরিয়ানায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। দলের নির্বাচনী প্রচারে কেজরিওয়ালের মুখ্য ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু গতকাল তিনি গ্রেপ্তার হওয়ায় এখানে একটা শূন্যতা তৈরি হলো। কেজরিওয়ালের অনুপস্থিতিতে দিল্লি সরকারের শীর্ষ পদের জন্য তিনজনের নাম বেশি আলোচিত হচ্ছে। সবার আগে আসছে কেজরিওয়ালের স্ত্রী সুনীতার নাম। তিনি দেশটির সাবেক রাজস্ব কর্মকর্তা। আলোচনায় আছে দিল্লির মন্ত্রিসভার সদস্য অতীশীর নাম। তিনি সবচেয়ে বেশিসংখ্যক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এগুলোর মধ্যে রয়েছে শিক্ষা, অর্থ, পিডব্লিউডি, রাজস্ব। তাঁকে কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।

অতীশী দলের একজন মুখপাত্রও। তিনি আম আদমি পার্টির সরকার ও মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পক্ষে জোরালোভাবে কথা বলে আসছেন। সংবাদ সম্মেলন কিংবা টিভি চ্যানেলে কথা বলার সময় তাঁকে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে তীব্র আক্রমণ করতে দেখা যায়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন