https://www.prothomalony.com/
8949
north-america
যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যের পৃথক দুটি বাড়িতে ঢুকে সৎ মা ও বোনসহ তিনজনকে হত্যা করেছে এক যুবক। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে১৬ মার্চ শনিবার সকালে পেনসিলভানিয়ার লেভিটাউনের ভিউপয়েন্ট লেনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম আন্দ্রে গর্ডন। তার বয়স ২৬ বছর। হত্যার পর গর্ডন নিউজার্সি অঙ্গরাজ্যে পালিয়ে যাচ্ছিল। পুলিশ পেনসিলভানিয়ার ফলস টাউনশিপ থেকে তাকে আটক করে।
নিউ জার্সির ট্রেন্টনের পুলিশ ডিরেক্টর স্টিভ উইলসন বলেন, ‘সে (গর্ডন) পুলিশের হেফাজতে আছে। এই ঘটনায় অন্য কেউ আহত হয়নি।’
বাক্স কাউন্টি জেলা অ্যাটর্নি জেনিফার শর্ন এক সংবাদ সম্মেলনে জানান, গর্ডন তার ৫২ বছর বয়সী সৎ মা কারেন গর্ডন এবং ১৩ বছর বয়সী বোন কেরা গর্ডনকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেন। এ সময় বাড়ির ভেতর আরও তিনজন ছিলেন। তারা লুকিয়ে থেকে প্রাণরক্ষা করেন। এরপর গর্ডন এজউড লেনে যান। সেখানে দুই সন্তানের মা ২৫ বছর বয়সী টেলর ড্যানিয়েলকে গুলি করে হত্যা করেন। ওই সময় ড্যানিয়েলের মাসহ বাড়িতে আরো চারজন বাড়ির ভেতরে ছিলেন। ড্যানিয়েলের মাকে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন গর্ডন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, গোলাগুলির পর মরিসভিলের ব্রিস্টল পাইকের একটি পার্কিং লটে ৪৪ বয়সী এক ড্রাইভারকে অস্ত্রের মুখে ফেলে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। তবে এতে ড্রাইভার আহত হননি। পরে গাড়িটি বেলা সাড়ে ১১ টার দিকে ট্রেন্টন শহরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন