https://www.prothomalony.com/
8898
north-america
'বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ শিরোনামে আর্ন্তজাতিক নারী দিবস পালন করলো প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ। ৮ মার্চ সন্ধায় জ্যাকসন হাইটসের জুুইস সেন্টারে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুল হক। অতিথি হিসেবে মঞ্চে ছিলেন অর্থনীতিবীদ ড. নজরুল ইসলাম ও সাংবাদিক নিনি ওয়াহেদ। বক্তব্য রাখেন নারী নেত্রী লায়লা খালেদা,সংগঠনের সহ সভাপতি আকতারুল ইসলাম,ডা.আজিজুল হক ও মিনহাজ আহমেদ শাম্মু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক হিরো চৌধুরী।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের পর জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহ দিবসটি পালন করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে নারী দিবস পালন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দিবসটি পালনের উদ্দেশ্য হলো নারী আন্দোলনের ফলে বিশ্ব ও জাতীয় পর্যায়ে নারীর অর্জনকে তুলে ধরে উন্নয়নের পথে বিরাজমান প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে করণীয় নির্ধারণ করা। বক্তারা বলেন, শুধু ঘরেই না, বাইরেও নারী-কন্যা শিশুরা হত্যা, ধর্ষণ, নির্যাতনের শিকার হচ্ছে। নারী ও শিশু নির্যাতন ও সহিংসতা বন্ধ, বাল্যবিবাহ রোধ, শিক্ষা থেকে ঝরে পড়া বন্ধ, নারী অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নারীর গৃহস্থলির কাজসহ সকল শ্রমের মর্যাদাপূর্ণ মূল্যায়ন, সকল ক্ষেত্রে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার জন্য তথ্য-প্রযুক্তির সঠিকভাবে ব্যবহার করতে হবে, প্রযুক্তি ব্যবহার করে তাদের স্বাবলম্বী হবার সুযোগ দিতে হবে। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা,কলামিষ্ট ও কমিউনিস্ট পার্টির সদস্য প্রয়াত কাজী আজিজুল হকের স্মরণে নিরবতা পালন ও তার প্রতিকৃতিতে পুষ্পস্তক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আবৃত্তি করেন সেমন্তী ওয়াহেদ,আতিয়া সীমা ও পারভিন সুলতানা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন মুক্তি সরকার, সুপর্না ভৌমিক রিমা, রফিকুল ইসলাম, শহীদ উদ্দিন, চামেলী গোমেজ ও সৌন্দর্য রায়। নারী দিবস উপলক্ষে জাকির হোসেন বাচ্চু সম্পাদিত ‘দিশারী’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন