https://www.prothomalony.com/
8889
north-america
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ ০৯:২৫
৯ মার্চ শনিবার নগরীর চান্দগাঁওস্থ ‘রিডার্স ইংলিশ স্কুলে’ যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক ও চ্যারিটি সংস্থা ''হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম- ইউএসএ'র' এর উদ্যেগে চট্টগ্রাম ও পার্বত্যচট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজের ইফতারিসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার বাংলাদেশের কো-অর্ডিনেটর কলামিস্ট মুহাম্মদ মুসাখানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । ৫০ জনের অধিক শিক্ষার্থী ও অভিভাবক এতে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো.দেলোয়ার হোসেন, রিডার্স ইংলিশ স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা- মঈনুদ্দিন কাদের লাভলু, ব্যাংকার মহসীন উল কাদের, মো. শহীদুল হক, ব্রাদার বাহার, মু.আ.কাদের নঈমী, ব্যাংকার আবদুল হান্নান চৌধুরী, মোস্তফা মনোয়ার মুন্না, অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতিব্যক্ত করেন মো. ইয়াছিন খান। যুক্তরাষ্ট্র হতে লাইভে যুক্ত হোন সংগঠনের প্রেসিডেন্ট নূরুল আনোয়ার, এক্সিকিউটিভ ডাইরেক্টর মীর কাদের রাসেল, সার্বিক সহযোগিতা করেন ইব্রাহিম দীপু, আবুল কাশেম, কামালহোসেন মিঠু, আরিফুল ইসলাম, আরিফ চৌধুরী, ইকবাল হোসেন সহ অন্যান্য পরিচালকরা ।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ভাবে অসচ্ছল ২১ জন মেধাবী শিক্ষার্থীকে বাৎসরিক উপবৃত্তির ১ম কিস্তির টাকা তুলে দেয়া হয়। একই সাথে 'সংস্থার ' পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্নএলাকার ১৩টি এতিমখানায় কাঁচা ইফতারি, খাদ্যদ্রব্য ও অন্যান্য দ্রব্যসামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করাহয়।
উল্লেখ্য যে, করোনা কালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল, পুলিশ ও সাংবাদিকদের চিকিৎসা সুরক্ষাসামগ্রী প্রদানের উদ্দেশ্যে আমেরিকা প্রবাসী চট্টগ্রামের কিছু মানবিক মানুষ ‘হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম-ইউএসএ’ গঠন করেছিলেন। করোনা সংকট কেটে যাওয়ার পর এই সংস্থা গরিব ও অসহায় রোগীদের কৃত্রিম পা সংযোজন, হুইলচেয়ার বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান ইত্যাদি মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা আসছে। আগামীতে এ সংস্থা বাংলাদেশের গরিব শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তার লক্ষ্যে শিক্ষাবৃত্তি কার্যক্রম আরো জোরদার করার কথা জানিয়েছেন ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন