https://www.prothomalony.com/

8783

bangladesh

বাংলাদেশ

স ড় ক দু র্ঘ ট না য় মা রা গেলেন প্রখ্যাত সার্জন সাখাওয়াত হোসেন শাহীন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ ০৫:০৯

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন আর নেই। ৪ মার্চ সোমবার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় একটি বাস তাকে বহনকারী প্রাইভেটকারকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে তাকে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

ডা. এ জেড এম সাখাওয়াত হোসেন মুন্নু মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর সদরে।

মরহুম ডা:শাখাওয়াত হোসেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেনের ভাই।

প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে ডা: শাখাওয়াত হোসেনের মৃত্যুতে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে

বাংলাদেশ থেকে আরো পড়ুন