https://www.prothomalony.com/

7755

bangladesh

বাংলাদেশ

অধ্যক্ষ সালেহ আহমদের মৃত্যুতে শোক ও সমবেদনা

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩ ১২:৪৭

সিলেট এম. সি. কলেজ এবং সাবেক  অধ্যক্ষ, প্রফেসর সালেহ আহমদ (রানু) (৬২)'র মৃত্যুতে সিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ  শোক জানিয়েছে। দেয়া এক শোকবার্তায় সংগঠনটি বলেছে,  "অধ্যক্ষ সালেহ আহমদ কর্মকালে একনিষ্ট হয়ে আমাদের এসোসিয়েশনের সকল কার্যক্রমকে সাধুবাদ জানাতেন এবং কলেজের সকল প্রকার প্রয়োজনীয়তার জন্য এ্যলামনাই এসোসিয়েশন সাথে যোগসূত্র রক্ষা করতেন।

 সিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশনের মাধ্যমে কলেজদ্বয়ের মাষ্টাররোল চাকুরীজিবীদের করেনাকালীন সময়ে সাহায্য করা, কলেজদ্বয়কে সবুজায়ন এবং সিলেটের ভয়াবহ বন্যা দুর্গত এলাকায় শিক্ষা, নগদ অর্থ এবং ত্রান সামগ্রী বিতরণ উদ্ভোদন কালে কলেজের ছাত্র শিক্ষকদের উপস্হিতে অধ্যক্ষ সালেহ আহমদ   বলেছিলেন, এই এলামনাই এসোসিয়েশন যেভাবে কলেজদ্বয়ের প্রোয়োজনে সাহায্য করে যাচ্ছে তা বর্তমান শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় শিক্ষা"।

উল্লেখ্য অধ্যক্ষ সালেহ আহমদের দূরারোগ্য ব্যাধি ক্যন্সারে আক্রান্ত হয়ে পড়েন। দীর্ঘ দুইবছর চিকিৎসারত অবস্হায় গত ১৬ ডিসেম্বর শনিবার রাত ৯টা ১০ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।( ইন্না লিল্লাহি অ ইন্নিলাহি রাজিউন)। সিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন