https://www.prothomalony.com/

7663

decoration

সাজসজ্জা

বয়কটের মুখে বিতর্কিত বিজ্ঞাপন অপসারণ জারার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ ১০:৫৯

বিখ্যাত ফ্যাশন ব্রান্ড জারা ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজার পরিস্থিতি নিয়ে উপহাসমূলক বিজ্ঞাপন প্রচার করে। এরপরই প্রতিষ্ঠানটির পণ্য বয়কটের ডাক দেয় ফিলিস্তিনিদের সমর্থনকারী গোষ্ঠী। পণ্য বয়কটের পরই ওয়েবসাইট থেকে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। 

জারার মালিকানাধীন কোম্পানি ইনডিটেক্স বলেন, বিজ্ঞাপনের চিত্রগুলো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগেই তৈরি করা হয়েছে। এগুলো সেপ্টেম্বর মাসে বানানো হয়। কিন্তু পণ্য বয়কটের ডাক দেয়ার পরই বিজ্ঞাপনগুলো সাইট থেকে সরিয়ে নেয়া হয়েছে।

বিজ্ঞাপনে কাফনে মোড়ানো কিছু লাশ দেখা যায় এবং চারপাশে ধ্বংসস্তূপের চিত্র তুলে ধরা হয়। এ বিজ্ঞাপনকে কয়েকজন অধিকারকর্মী ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তারা বলেন, বিজ্ঞাপনের মাধ্যমে গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ বুঝানো হয়েছে। এ ছাড়া হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে সেটিও তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনটি জারার ইনস্টাগ্রামে পোস্ট করার পর ১০ হাজার মানুষ এতে কমেন্ট করে। কমেন্টে তারা জারার পণ্য বয়কটের আহ্বান জানান। যা এক্স প্লাটফর্মে ট্রেনডিংয়ে চলে আসে। 

এই বিজ্ঞাপনটি এমন এক সময় সামনে এসেছে যখন তিন মাস ধরে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার অধিকাংশ নারী ও শিশু। 

এর আগেও জারা প্যালেস্টাইনপন্থীদের নিয়ে বিরুপ মন্তব্য করে সমালোচিত হয়েছিল। ২০২২ সালে ইসরায়েলের জারা স্টোরের একজন ফ্র্যাঞ্চাইজি মালিক তার বাড়িতে ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ ইতামার বেন-গভিরের জন্য একটি প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করেন। আর এরপরেই ফিলিস্তিনিরে নাগরিকেরা ওই দোকান থেকে কেনাকাটা বন্ধের জানান। সেই সময়ে, ফ্যাশন সংস্থা পেরিলম্যানের মন্তব্যের নিন্দাও করেছিল ফিলিস্তিনিরা। 

এদিকে জারার কর্তা ব্যক্তিরা বলছেন, জারা কোনো সংস্কৃতি, ধর্ম, দেশ, জাতি বা বিশ্বাসের প্রতি অশ্রদ্ধাশীল নয়। জারা একটি বৈচিত্র্যময় কোম্পানি এবং আমরা কখনই কোনো ধরনের বৈষম্য দেখিয়ে থাকি না।

সাজসজ্জা থেকে আরো পড়ুন