https://www.prothomalony.com/
7404
decoration
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩ ০৫:৪৪
খলিল বিরিয়ানী হাউসের ব্রঙ্কস ও জ্যামাইকা শাখায় এবারের থ্যাংকসগিভিং ডে উদযাপনে এসেছে রেকর্ড পরিমাণ টার্কির অর্ডার।
খলিল’স ফুডের স্বত্বাধিকারী মোঃ খলিলুর রহমান জানান, তিনি এবার রেকর্ড ২০০টি হালাল টার্কির অর্ডার পেয়েছেন। যা আগের বছরের প্রায় দ্বিগুন।
শেফ মোঃ খলিলুর রহমান জানান, ২৪ নভেম্বর বুধবার রাত থেকেই তারা অর্ডার নেয়া বন্ধ রেখেছেন। একারণে সবার অনুরোধ রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। তিনি বলেন, অর্ডার নেয়া গ্রাহকদের সরবরাহ নিশ্চিত করতে তার রেস্টুরেন্টের তিনটি কিচেনেই বুধবার রাতভর কাজ করেন কর্মীরা। ২৫ নভেম্বর বৃহস্পতিবার দিনভরও চলে নিরলস কর্মযজ্ঞ। নির্দিষ্ট সময়ে রেডি করে ২০০টি টার্কি সরবরাহ করতে হিমসিম খেতে হয় তাদের।
কোয়ালিটির সাথে কোনো অবস্থাতেই আপোষ করেন না জানিয়ে মোঃ খলিলুর রহমান বলেন তারা জোর দেন কোয়ালিটি এবং স্বাস্থ্য দু’দিকেই। তিনি বলেন, পাইকারী দোকান থেকে ফ্রোজেন টার্কি ক্রয় করেন নি। লাইভ পোলিট্রি ফার্ম থেকে উচ্চ মুল্য দিয়ে টার্কি ক্রয় করে হালালভাবে জবাই করে স্বাস্থ্যসম্মত ভাবে রান্না করে ক্রেতাদের সরবরাহ করেন। রোস্টে কোন আলাদা রং ব্যবহার করা হয়নি। গ্রাহকদের চাহিদামত প্রতিটি টার্কি ওয়েল ডান কুক করে গ্রহকদের হাতে তুলে দেয়া হয়।
শেফ খলিল আরো বলেন, বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির বিপুল সংখ্যক লোক ব্রঙ্কস ও জামাইকার খলিল বিরিয়ানী হাউজে আসেন থ্যাংকসগিভিং ডে উদযাপন করতে। ক্রেতাদের মধ্যে দেশী বিদেশী অনেক চিকিৎসকও রয়েছেন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানেও থ্যাংকস গিভিং টার্কি সরবরাহ করেছি। নিউইয়র্ক সহ পার্শ্ববর্তী স্টেট থেকেও অনেকে থ্যাংকস গিভিং টার্কি নিতে এসেছেন। সকলকে হালাল টার্কি সরবরাহ করতে পেরে আমরা আনন্দিত। সকলের কাচ্ছে কৃতজ্ঞ।
সাজসজ্জা থেকে আরো পড়ুন