https://www.prothomalony.com/
7028
bangladesh
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে । ২৯ অক্টোবর রোববার দুপুরে এক টুইট বার্তায় এমনটি জানায় সংস্থাটি।
এক টুইট বার্তায় ২৮ অক্টোবর ঢাকার রাস্তায় সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ তারা জানায়, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
.jpg)
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ ছিল। এ উপলক্ষে ওই এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বেধে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সংঘর্ষে এক পুলিশ সদস্য এক যুবদল নেতা নিহত হয়েছে। এ ছাড়া বাস, পিকআপসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর এবং আগুন দেয়া হয়। এমনকি প্রধান বিচারপতির বাসভবনে ঢিল ছোড়াসহ রাজারবাগে পুলিশ হাসপাতালেও আগুন দেয়ার ঘটনা ঘটে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন