https://www.prothomalony.com/
6795
bangladesh
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ ০৯:০৮
বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ এর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডাঃ আবদুস সবুরের সভাপতিত্বে, জিয়াউল হক মিশন ও মাজহারুল হক মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি বর্তমান কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আবদুল লতিব সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক বর্তমানে কেন্দ্রীয় বিএনপির সদস্য জিল্লুর রহমান জিল্লু, কেন্দ্রীয় সদস্য গিয়াস আহাম্মেদ, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক ওয়ালিউল্লা আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, ষ্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, দক্ষিন বিএনপির সদস্য সচিব বদিউল আলম, উত্তর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরি, স্টেট বিএনপির যুগ্ন সদস্য সচিব রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক গোলাম ফারুক শাহিন, সৈয়দ এম রেজা, আনোয়ার হোসেন, মো: শাহ আলম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক আব্দুল বাতেন, নিউইয়র্ক দক্ষিন বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন নাসির, রেজবুল কবির, আলমগীর মৃধা, রিপন মিয়া, উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক এমরান সাহ রন, শহিদ শিকদার, জাফর তালুকদার, যুবদল নেতা আবুল কাশেম সহ যুক্তরাষ্ট্র বিএনপির প্রায় শতাধিক নেত্রীবৃন্দ এবং মিলাদ মাহফিলের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মওলানা আবু জাফর বেগ।
বাংলাদেশ থেকে আরো পড়ুন