https://www.prothomalony.com/

6794

bangladesh

বাংলাদেশ

সিলেট সদর সমিতির ঐক্য প্রক্রিয়াঃ আহ্বায়ক কমিটি গঠিত

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ ০৯:০২

বিভেদ ভুলে গিয়ে নিউইয়র্কে সিলেট সদরের নামে দু’টি সংগঠন একিভূত হয়েছে।  সিলেট সদর সমিতি ইউএসএ নামে ঐক্যবদ্ধ হয়ে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে। কার্যক্রম পরিচালনার জন্য ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন আহ্বায়ক এবং আমিনুল চৌধুরী নাসিম সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় কুইন্সের জয়া হলে সিলেট সদরবাসীর সম্মিলিত সমন্বয় সভায় এ আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, আশফাক চৌধুরী হেমু, দুরুদ মিয়া রনেল, হুমায়ূন আহমেদ চৌধুরী ও জুতির্ময় দত্ত নিশু, যুগ্ম সদস্য সচিব মিনহাজ চৌধুরী, জুবায়ের চৌধুরী, সাইফুর খান হারুন ও শাহ সেলিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ওয়াদুদ, সহ কোষাধ্যক্ষ রাজীব খান, সদস্য রানা অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, জেড চৌধুরী জুয়েল, কাদির বক্ত, জয়নাল চৌধুরী, মিসবাহ উদ্দিন, আহমেদ রুশদী বাবু, গুলাগ উসমানী খান, নুরুল হক লাল, হিমেল চৌধুরী, জাবেদ বাবু, নাসের করিম, উত্তম বনিক, আখতার রহমান টিপু, মেহরাজ ফাহমি, ডালিয়া সারওয়ার হ্যাপি, শ্যামল চন্দ, জয় দে, সৈয়দ হক মুকুল ও খলিলুর রহমান।

সিলেট সদরের বিলুপ্ত দু’কমিটির সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল ও হুমায়ূন আহমেদ চৌধুরীর পরিচালনায় এবং বিলুপ্ত কমিটির প্রধান উপদেষ্টা জুনেদ এ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিলুপ্ত দু’কমিটির সভাপতি অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী ও দেওয়ান শাহেদ চৌধুরী, নাসিম চৌধুরী প্রমুখ। বিপুল করতালির মাঝে সভার সভাপতি জুনেদ এ খান ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। নয়া কমিটি ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে দায়িত্বভার গ্রহণ করে।

সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার জন্য দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ অন্তবর্তিকালীন কাজ পরিচালনার জন্য ৩৩ সদস্যের এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী ও দুরুদ মিয়া রনেলের নেতৃত্বাধীন সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা এবং দেওয়ান শাহেদ চৌধুরী ও হুমায়ূন আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন সিলেট সদর সমিতি ইউএস’র কমিটি বিলুপ্ত ঘোষণা করে সিলেট সদর সমিতি ইউএসএ নামধারণ করে ঐক্যবদ্ধভাবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল চৌধুরী নাসিমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সাধারণ সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, বিশিষ্ট লেখক সামশাদ হুসাম চৌধুরী প্রমুখ।

সভায় বলা হয়, যেকোন মূল্যে সিলেট সদরের ঐতিহ্য ও সৌহার্দকে সমুন্নত রাখতে হবে। ঐক্যের বাইরে অবস্থানকারীদের ঐক্যধারায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। সিলেটের উদারতা, সহমর্মিতা ও সৌজন্যের ঐতিহ্য বিনষ্টকারীদের সিলেবাসী কখনো ক্ষমা করবে না বলে সভায় উল্লেখ করা হয়। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন