https://www.prothomalony.com/

6723

bangladesh

বাংলাদেশ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ ১০:০৯

নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমান খলিলকে শুভেচ্ছা জানালো। ৩০ সেপ্টেম্বর শনিবার দূতাবাসের ওয়েবসাইটের পোস্টে বলা হয়, বাপা ফুড প্রো এক্সপোতে ইউএস ইনোভেটিভ ‘ফুড টেক ও টেস্টি ট্রিট’ এ অংশ নিয়েছেন খলিলুর রহমান। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলেন, নিউইয়র্ক সিটিতে বিরিয়ানী হাউজের সফল উদ্যোক্তা খলিলুর রহমানের সাথে আমাদের সাক্ষাৎ ও মতবিনিময় সৌহার্দপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও খলিলের উদ্যোগে খলিল কুলিনারি প্রতিষ্ঠান দেখার প্রত্যাশায় রইলাম। 

খলিলুর রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কটি মাটি ও মায়ের। বিশ্বের অন্যপ্রান্তে বসবাস করলেও মনটি সবসময় পড়ে থাকে দেশের জন্য। দেশ ও দেশের মানুষের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্য পূরনে বাংলাদেশে একটি স্পাইসি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। আশা করছি, এ কাজে সফল হবো ইনশাল্লাহ। তিনি বলেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি এডুকেশনকে আরও প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ শেফ ফেডারেশনের সাথেও যৌথ উদ্যোগে কাজ করছি। বাংলাদেশি ফুডকে জনপ্রিয় ও বিশ্বমানে নেবার লক্ষ্যে ২ অক্টোবর সোমবার ঢাকাস্থ ফুড ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাথেও বৈঠক করেছেন খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমান খলিল।

বাংলাদেশ থেকে আরো পড়ুন