https://www.prothomalony.com/

6443

new-york

নিউইয়র্ক

আশ্রয়প্রার্থীদের সেবায় নিউইয়র্ক সিটি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০০

নিউইয়র্ক সিটির আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করা নথিপত্রহীন অভিবাসীদের দ্রুত কাজের অনুমতি দেয়ার দাবী জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। এরমধ্যেই সিটির উদ্যোগে আশ্রয়প্রার্থীদের মধ্যে বাছাই করা হচ্ছে। যাদের জরুরী ভিত্তিতে কাজের অনুমোদন পাওয়া সম্ভব, তাদের আবেদনপত্র পূরণ করে সিটির উদ্যোগে ফেডারেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।

১৩ সেপ্টেম্বর বুধবার নিউইয়র্ক সিটি মেয়র অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, এরমধ্যেই চল্লিশ হাজার আশ্রয়প্রার্থির মধ্যে প্রায় ১০ হাজার জনকে বাছাই করা হয়েছে। বাছাই করা এসব নথিপত্রহীন অভিবাসীদের বয়স ১৮ বছরের বেশী এবং তারা তাদের আশ্রয় আবেদন সুরাহা না হওয়া পর্যন্ত কাজের অনুমতি পাওয়ার যোগ্য। সিটির আশ্রয়কেন্দ্রগুলোতে তল্লাসি করে এমন সহযোগিতা করা হচ্ছে। যাতে করে সরকারি ভর্তুকির বদলে আশ্রয় নেয়া লোকজন নিজেরাই নিজেদের ভরণ পোষণের ন্যুনতম উপার্জন করে নিতে পারে।

উল্লেখ্য সীমান্ত দিয়ে প্রপবেশ করা অভিবাসীদের সর্বোচ্চ সংখ্যক লোকজনকে পাঠিয়ে দেয়া হয়েছে নিউইয়র্কে। অভিবাসীদের জন্য অভয়রাণ্য বলে পরিচিত নিউইয়র্ক সিটি উদার বুকে এসব অভিবাসীদের গ্রহণ করলেও এখন ঠাই নাই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন হোটেল-মোটেল সহ শতাধিক আশ্রয়কেন্দ্র খুলে এদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। লোকজনকে শুধু আশ্রয় দিলেই হচ্ছে না। এসব অভবাসীদের ন্যুনতম মৌলিক চাহিদা মেটাতে সিটি বাধ্য। ফলে শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা, অসুস্থজনদের স্বাস্থ্যসেবা দেয়া, খাবার , বাসস্থানের ব্যবস্থা করতে গিয়ে সিটির বাজেটে টান পড়েছে। এরমধ্যেই মেয়র এরিক অ্যাডামস সিটির বাজেটে পাঁচ শতাংশ কাট করার ঘোষণা দিয়েছেন। অভিবাসীদের দেখভাল করতে গিয়ে সিটির অন্যান্য অগ্রাধিকার কাজ ব্যাপকভাবে ব্যহত হচ্ছে। সিটি মেয়র সহ অভিবাসী গ্রুপগুলো ফেডারেল সরকারের কাছ থেকে জরুরীভিত্তিতে নিউইয়র্কে বর্ধিত সাহায্য পাঠানোর আবেদন জানিয়ে আসছে। এ ছাড়াও সীমান্তে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে প্যারল ব্যবস্থায় অভবাসীদের দ্রুত কাজের অনুমতি দেয়ার দাবী জানানো হচ্ছে।


 
উল্লেখ্য, নথিভুক্ত করে আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিলেই এসব অভিবাসীরা কাজের সুযোগ পায় না। অনেকেই কাজ করে নিজেদের সামাল দেয়ার জন্য প্রস্তুত থাকলেও ফেডারেল অনুমতি ছাড়া এসব লোকজনকে কেউ কাজ দেয় না। কাজের অনুমতি নেই, এমন লোকজনকের কাজ দেয়াও বেআইনি।

মেয়র এরিক অ্যাডামস দাবী জানিয়েছেন, দ্রুত এসব লোকজনের কাজের অনুমতি দেয়া হোক। প্রতিদিন বিভিন্ন স্বচ্ছাসেবী গ্রুপের মাধ্যমে নিউইয়র্কে আশ্রয়কেন্দ্রগুলোতে অভিবাসীদের আইনগত সেবা দেয়া হচ্ছে। কীভাবে এসব লোকজন দ্রুত কাজের অনুমতি গ্রহণ করতে পারে, আশ্রয়ের আবেদন করতে পারে ইমিগ্রেশন বিভাগের কাছে, এসব নিয়ে সেবা বর্ধিত করা হয়েছে।   

নিউইয়র্ক থেকে আরো পড়ুন