https://www.prothomalony.com/
6317
literature
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৬
শাকুর মজিদের রচনা ও নির্দেশনায় প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র ‘শেষ হয় নাই বেলা’। ১৩তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ৩ সেপ্টেম্বর রোববার লসএঞ্জেলেস শহরের ‘চার্চ অব সাইন্টোলজি মেইন অডিটরিয়াম’-এ অনুষ্ঠিত ১৩তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে প্রদর্শিত ‘শেষ হয় নাই বেলা’ দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।
এ প্রামাণ্যচিত্রে কালানুক্রমে কবি ও গীতিকার কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কবিতা ও গানের পটভূমিসহ তাঁর জীবনের নানা ঘাত-প্রতিঘাতের বিস্তৃতি ঘটেছে। ৪৮ মিনিট ব্যাপ্তির প্রামাণ্যচিত্রের উল্লেখযোগ্য কিছু দুর্লভ দৃশ্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং ইতোপূর্বে ভারত-বাংলাদেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত তথ্যচিত্র থেকে অনুমতিক্রমে ধারণ করা। পাঠ ও আবৃত্তিতে আব্দুল্লাহ আল আরিফ রানা ও নায়না তাবাসসুম।
গত ৩ জুন বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব-এর নজরুল জয়ন্তীর সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসাবে এটি প্রদর্শিত হলেও একক প্রামাণ্যচিত্ররূপে ১৩তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে এটির আমেরিকায় প্রিমিয়ার শো হিসেবে প্রদর্শিত হয়।
সাহিত্য থেকে আরো পড়ুন